-56%

৩১৩ মাশায়েখে বাংলাদেশ (১ম ও ২য় খণ্ড)

বিস্তারিত তথ্য

বিষয়তথ্য
বই৩১৩ মাশায়েখে বাংলাদেশ (১ম ও ২য় খণ্ড)
বিষয়ইতিহাস, জীবনী
প্রকাশনীবাংলাদেশ মুসলিম কাউন্সিল
দাম2,000.00৳  890.00৳  (56% ছাড়)

সংক্ষিপ্ত পরিচিতি

৩১৩ মাশায়েখে বাংলাদেশ (১ম ও ২য় খণ্ড)

বাংলাদেশের শহর-নগর-গ্রাম সবখানে আজ মসজিদ-মাদরাসার ছড়াছড়ি। মাদরাসাগুলোতে বিশুদ্ধ ইসলামি শিক্ষার পাঠদান হচ্ছে। দিনদিন মসজিদের সংখ্যা যেমন বাড়ছে, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে নামাযির সংখ্যা। ছোট্ট আয়তনের দেশ বাংলাদেশে ইসলামের এমন ব্যাপক চর্চার নেপথ্যে যাদের অবদান সর্বাধিক ও প্রধান, তারা হলেন এদেশের সম্মানিত পীর-বুজুর্গ ও উলামা-মাশায়েখ।ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়াসহ সারা দেশের ৬৪ জেলায় আজ যেই সারি সারি মসজিদ-মাদরাসা-মকতব-নুরানি কিন্ডারগার্টেন দেখা যাচ্ছে, উলামায়ে কেরামই দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে সেই বাতিঘরগুলো প্রতিষ্ঠা করেছেন। মাসের পর মাস উপোস থেকে, কখনো বা অর্ধবেলা খেয়ে যেকোনো মূল্যে মাদরাসার কার্যক্রম সচল রেখেছেন। রোদ-বৃষ্টি-ঝড়-বন্যা উপেক্ষা করে দ্বীনের দাওয়াত নিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া ছুটে বেরিয়েছেন।কিন্তু দুঃখজনক সত্য হলো, বাংলাদেশের ত্যাগী উলামায়ে কেরামের সেই দীর্ঘ অবদান ও সংগ্রামের বর্ণাঢ্য ইতিহাস সুরক্ষিত নেই। তাদের মৃত্যুর সাথে সাথে তাদের সংগ্রামী জীবনের বিবরণ মাটির নিচে চাপা পড়ে যাচ্ছে। এই দুঃখজনক চিত্র আমাদের ব্যথিত করে।

৩১৩ মাশায়েখে বাংলাদেশ (১ম ও ২য় খণ্ড)

বাংলাদেশের সুমহান উলামায়ে কেরামের সেই ইতিহাস সংরক্ষিত রাখার পরিকল্পনা থেকে প্রকাশিত হয় নতুন বই ‘৩১৩ মাশায়েখে বাংলাদেশ’। হাজি শরিয়তুল্লাহ, মুন্সী মেহেরুল্লাহ, পীর মুহসেনুদ্দিন দুদু মিয়া থেকে শুরু করে বিগত দেড়শো বছরে, বিশেষত স্বাধীনতার পর গত 56 বছরে যেসকল উলামায়ে কেরাম মসজিদে ইমামতি, মাদরাসায় পাঠদান, পত্রিকায় লেখালেখি, তাবলীগে দাওয়াত ও রাজপথে ইসলামি রাজনীতির মাধ্যমে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে ইসলামের প্রতিনিধিত্ব করেছেন, ২ খণ্ডের এই বইটিতে তাদের জীবন-কর্ম উঠে এসেছে।সুদূর রংপুর, সিলেট, বাগেরহাট, চট্টগ্রামের আঞ্চলিক আলিমদের জীবনকর্ম যেমন উঠে এসেছে, তদ্রূপ রাজধানী ঢাকার খ্যাতিমান আলেম, স্কলার, খতিব, বক্তা ও রাজনীতিবিদদের জীবনীও আলোচিত হয়েছে সমানতালে। এক কথায় বলা যায়, একমলাটে তিন শতাধিক মরহুম আলিমের বর্ণাঢ্য জীবনের প্রামাণ্য গ্রন্থ।বইটিতে তাদের জন্ম, শিক্ষাজীবন, কর্মজীবন, অবদান, বৈশিষ্ট্য, কারামত ও মৃত্যুর তাবৎ তথ্য পরিবেশন করা হয়েছে। সে হিসেবে বইটি বাংলার আলেমসমাজের জাতীয় সামাজিক ও অর্থনৈতিক অবদানের প্রামাণ্য গ্রন্থ।বইটির সকল তথ্য যথেষ্ট যাচাই-বাছাই করে নেওয়া হয়েছে। অধিকাংশ প্রবন্ধ লিখেছেন পরিবারের সদস্যবর্গ। এর বাইরে জাতীয় পত্রিকা, ম্যাগাজিন, স্মারকগ্রন্থ ও লব্ধপ্রতিষ্ঠ জীবনীকারদের কাছ থেকেও প্রবন্ধ নেয়া হয়েছে।70 গ্রাম অফসেট কাগজ, ঝকঝকে ছাপা, মজবুত বাঁধাই পাঠকবর্গকে আকৃষ্ট করবে। ১১৫২ পৃষ্ঠার বিশাল কলেবরের বইটির মুদ্রিত মূল্য মাত্র ২০০০ টাকা। আমরা বইটির বহুল প্রচার কামনা করি।

৩১৩ মাশায়েখে বাংলাদেশ (১ম ও ২য় খণ্ড)

৩১৩ মাশায়েখে বাংলাদেশ (১ম ও ২য় খণ্ড)

৩১৩ মাশায়েখে বাংলাদেশ (১ম ও ২য় খণ্ড)

৩১৩ মাশায়েখে বাংলাদেশ (১ম ও ২য় খণ্ড)

আরও পড়ুন

মূল্য: Original price was: 2,000.00৳ .Current price is: 890.00৳ . (সাশ্রয়: 1,110.00৳ )

- +

৩১৩ মাশায়েখে বাংলাদেশ (১ম ও ২য় খণ্ড)

Bangladesh, with its cities, towns, and villages, is dotted with mosques and madrasas today. These madrasas provide pure Islamic education. As the number of mosques grows, so does the number of worshippers. The greatest contributors behind such widespread practice of Islam in this small country are its respected Pirs, Sufi saints (Buzurg), Ulamas, and Mashayekh.

The countless mosques, madrasas, maktabs, and Nurani kindergartens seen across all 64 districts of Bangladesh, including Dhaka, Chittagong, Sylhet, and Brahmanbaria, have been established through the tireless efforts of the Ulamas. They have kept madrasa activities running at any cost, often fasting for months or eating only half a meal. They have travelled from Teknaf to Tetulia, spreading the message of Islam, undeterred by sun, rain, storms, or floods.

However, it is a regrettable truth that the vibrant history of the sacrifices and struggles of Bangladesh’s dedicated Ulamas is not well-preserved. Their stories of struggle are buried with them upon their deaths. This regrettable situation saddens us.

The new book, “313 Mashayekh-e Bangladesh,” was published with the aim of preserving the history of Bangladesh’s great Ulamas. From Haji Shariatullah, Munshi Meherullah, and Pir Muhsenuddin Dudu Miah, this two-volume book covers the lives and works of Ulamas who, over the past 150 years, especially in the last 56 years since independence, have represented Islam at national and regional levels through leading prayers in mosques, teaching in madrasas, writing for newspapers, giving Dawah in Tabligh, and engaging in Islamic politics.

The book equally covers the lives and works of regional scholars from remote Rangpur, Sylhet, Bagerhat, and Chittagong, as well as renowned scholars, academics, Khateebs (preachers), speakers, and politicians from the capital Dhaka. In short, it is an authentic compilation of the vibrant lives of over three hundred deceased scholars under one cover.

The book provides comprehensive information on their birth, educational life, professional life, contributions, characteristics, miracles (karamat), and death. As such, it is a documented account of the national social and economic contributions of the Bengali scholarly community.

All information in the book has been thoroughly verified. Most articles were written by family members. Additionally, articles were sourced from national newspapers, magazines, commemorative publications, and established biographers.

The 70 GSM offset paper, crisp printing, and sturdy binding will attract readers. The printed price of this massive 1152-page book is only 2000 BDT. We wish for the widespread dissemination of this book.

Reviews

There are no reviews yet.

Be the first to review “৩১৩ মাশায়েখে বাংলাদেশ (১ম ও ২য় খণ্ড)”

Your email address will not be published. Required fields are marked *

বাংলাদেশ মুসলিম কাউন্সিল

Shopping Cart