১০০০ টাকার বই অর্ডার করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি! Dismiss
Skip to content
লুবাব হাসান সাফওয়ান (Lubaab Hasan Safwaan) একজন অনুসন্ধানী লেখক ও তরুণ গবেষক। তিনি একাধারে লেখক, অনুবাদক, গবেষক ও একজন সুদক্ষ কবি এবং ওয়েব ডেভেলপার।
তাঁর জন্ম নোয়াখালীর সুবর্ণচর উপজেলায়, ১৯৯৭ সালে।
তাঁর শিক্ষা জীবন শুরু হয় চরজব্বর রব্বানিয়া ফাজিল মাদ্রাসার নূরানী বিভাগের মাধ্যমে। সেখানে দ্বিতীয় জামাত শেষ করার পর তৃতীয় জামাত বন্ধ হয়ে যাওয়ায় ভর্তি হন নোয়াখালীর অন্যতম বিখ্যাত বিদ্যাপীঠ ইহয়াউস সুন্নাহ (চটকিবাড়ি) মাদ্রাসায়।
সেখানে কৃতিত্বের সাথে তৃতীয় জামাত শেষ করার পর ভর্তি হন একই মাদ্রাসার হিফজ বিভাগে। কয়েক পারা হিফজের পর যাতায়াতের সুবিধার জন্য ভর্তি হন ‘ফারুকা হাবিব আহমদিয়া (হিফজ) মাদ্রাসা’য়। সেখানে কৃতিত্বের সাথে পবিত্র কুরআন মাজীদ হিফজ সম্পন্ন করে ভর্তি হন বিখ্যাত বুজুর্গ মুফতি সাইফুল ইসলাম (হাতিয়া হুজুর রহ.) এর হাতে গড়া সুযোগ্য ছাত্র মুফতি মুঈন উদ্দীন সাহেব (দা.বা.) এর প্রতিষ্ঠিত বেগমগঞ্জস্থ ‘হাতিয়ার তর্জ’-এর ঐতিহ্যবাহী ‘হামিউস সুন্নাহ দোয়ালিয়া মাদরাসাহ’র কিতাব বিভাগে।
অবশেষে ২০২১ সালে এই মাদরাসা থেকেই তিনি দাওরা ফারেগ হন। মধ্যখানে বেশ কয়েক জামাত ফেনীর বিখ্যাত ওলামা বাজার মাদ্রাসাসহ বিভিন্ন মাদ্রাসায়ও পড়াশোনা করেছেন তিনি।
২০২৩ সালে উচ্চতর শিক্ষার উদ্দেশ্যে ভর্তি হন মধ্য নোয়াখালীর ফয়জুল উলুম আহমদিয়া ইসলামিয়া মাদ্রাসায়। সেখানে তাখাসসুস ফিল ফিকহ ও ইফতার পাশাপাশি তিনি শিক্ষকতার দায়িত্বও পালন করেন।
বর্তমানে তিনি ঢাকাস্থ ‘হাসানাহ পাবলিকেশন’-এ সিনিয়র সম্পাদক এবং লেখক হিসেবে দায়িত্বরত আছেন।