সংস্থা প্রশিক্ষিত ও গোয়েন্দাদেরকে একত্র করে গঠিত গোয়েন্দা শাখা আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে সামরিক বাহিনী কিংবা পুলিশের অত্যন্ত গুরুত্বপূর্ন শাখা, অভ্যন্তরীন ও রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষায় এ শাখার গুরুত্ব অপরিসীম। আইন প্রয়োগকারী সংস্থার অন্যান্য দল কিংবা বিভাগের তুলনায় সবচেয়ে বড় ও মর্যাদা সম্পন্ন শাখা হিসেবে বিবেচিত হয়ে থাকে গোয়েন্দা শাখা।
লুকায়িত অমিমাংসিত বা গোপনীয় অপরাধের গুরুত্ব অনুসারে গোয়েন্দা শাখাকে বিশেষায়িত করে অনেকগুলো স্তরে বিভাজন করা হয়। সেগুলো হল, নরহত্যা, দস্যুতা, বা ডাকাতি, সংগঠিত অপরাধ, নিখোঁজ, প্রতারনা, মাদকদ্রব্য, যৌন হয়রানী, কম্পিউটার অপরাধ, অভ্যন্তরীন, সহিংসতা, নজরদারী ইত্যাদি।
পরিচয়
একজন ব্যক্তি যখন গোয়েন্দা হিসাবে কর্মরত থাকেন তখন তিনি একটি আইডেন্টি কার্ড সঙ্গে রাখেন। প্রয়োজনে কেউ তার কর্মকাণ্ড সম্পর্কে প্রশ্নবিদ্ধ করলে নিজ পরিচয় প্রদান করেন। সাধারণত: গোয়েন্দা বা ডিটেকটিভপদবীধারী ব্যক্তির নামের পূর্বে ডিটেকটিভ যা সংক্ষেপে ডিট det নামে পরিচিতি পায়।
কার্যধারা
মাঠপর্যায়ে
গোয়েন্দা কার্য পরিচালনার জন্য একজন গোয়েন্দাকে বিভিন্ন ধরনের ব্যপক ও বিস্তৃত চিন্তাধারার অধিকারী হতে হয়। নিত্য নতুন কলা কৌশল-ছলনার আশ্রয় গ্রহণ করতে হয় তাকে। এ ছাড়াও অধিকাংশ মামলা কার্য সম্পূর্নকরনের জন্য নির্দিষ্ট বিষয়ের উপর তদন্তকার্য পরিচালনার পাশাপাশি যদি গোয়েন্দা কার্যক্রমে চরদের বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে সম্পৃক্ত করা হয়। তাহলে অতি দ্রুত মামলার নিষ্পত্তি করা সম্ভবপর। চরগন ব্যক্তির সাথে তাদের মধ্যকার কতাবার্তা থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। কিন্তু তিনি তা কোথাও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন না।
পরবর্তীতে গোয়েন্দারা পর্যাপ্ত প্রমাণ সংগ্রহ এবং তথ্য সংরক্ষনের উপরই সম্ভাব্য ব্যক্তি বা ইন্দিত বস্তুর অবস্থান নিশ্চিত করেন।
ফৌজদারী তদন্তের কার্যকলাপগুলো খতিয়ে দেখতে বা তদন্ত কার্যক্রম পরিচালনার দায়িত্বে রয়েছে পুলিশ। ফৌজদারী তদন্তে দ্রুতবেগে গাড়ী চালানো,
