ইসলাম ও আধুনিক তথ্যপ্রযুক্তি

অবদান
দেশ বা জাতির স্বার্থকে প্রাধান্য দিয়ে গোয়েন্দা বা গোয়েন্দা দল প্রয়োজনে জীবনবাজী রেখে নিজ রাষ্ট্রের নিদর্শনা ও সহায়তায় অন্য দেশে অবস্থান করেন যা আইনের পরিভাষায় গোয়েন্দাগিরি বা গুপ্তচরবৃত্তি নামে পরিচিত।
আধুনিক বিশ্বের গোয়েন্দা তৎপরতার উপরই একটি দেশের অর্থনৈতিক, রাজনৈতিক স্বার্থ লুকিয়ে রয়েছে। কখনো তারা সাফল্য পান এবং নিজ রাষ্ট্রে প্রয়োজনীয় তথ্য কিংবা উপকরণ বিভিন্ন মাধ্যমে প্রেরণ করে দেশের স্বার্থ রক্ষা করে থাকেন। আবার ব্যর্থতায় তাদের জীবনবাজী ঘটে অথবা সময় সময় গোয়েন্দাগিরীর অভিযোগে দু’দেশের মধ্যকার পারস্পরিক চমৎকার ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নষ্ট হতে দেখা যায়। সৌভাগ্যবশত দেশগুলোর পারস্পারিক বন্দী বিনিময় চুক্তির আওতায় কদাচিৎ কেউ কেউ মুক্তি লাভ করেন। গোয়েন্দা দক্ষ করে তুলতে নির্দিষ্ট প্রশিক্ষন কেন্দ্র রয়েছে কিংবা প্রশিক্ষনের জন্য উন্নত দেশে প্রেরন করা হয়। অপরাধী সনাক্তকরনে তারা বহুবিধ নিত্যনতুন কৌশল ও পন্থা গ্রহন করেন।
গোয়েন্দাবৃত্তি (SECRECY)

যুদ্ধ কিংবা স্বাভাবিক অবস্থায় গুপ্তচরবৃত্তির উপকার ও গুরুত্ব অনস্বীকার্য। ব্যক্তিগতভাবে মানুষের স্বভাব হল অপরের তথ্য জানতে চেষ্টা করা। আশপাশের খবর রাখা। এ কারণেই এক জাতি অন্য জাতির সম্পর্কে অবগত থাকে। আজও জনসাধারনের উপর নজরদারী ও শত্রুদের কার্যকলাপ সম্পর্কে অবগত থাকার জন্য প্রত্যেকটি দেশ গোয়েন্দাগিরি প্রতিষ্ঠান দাড় করায়।

সূচনা ইতিহাস

মানব সভ্যতার উন্নতির সাথে সাথে গোয়েন্দাবৃত্তি চলমান। মানুষের স্বভাবের ভিতর আল্লাহর পক্ষ থেকে অপরের সম্পর্কে জানার আগ্রহ দিয়ে দেয়া হয়েছে। আল্লাহ তায়ালা মানুষ সৃষ্টি করে সকল সৃষ্টিকে তার খেদমতে নিয়োজিত করেছেন। অন্য সকল বস্তুর উপর কর্তৃত্ব দান করেছেন। মানুষ এই কর্তৃত্ব বল পেয়ে একে অপরের উপর প্রাধান্য বিস্তার করতে আগ্রহী হয়ে উঠেছে। অন্যের উপর নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার জন্য প্রতিযোগীতা শুরু করেছে। ফলে সৃষ্টি হয়েছে যুদ্ধের।
যুদ্ধে জয়লাভের গুরুত্বপূর্ন শর্ত হল-অস্ত্র ও তা ব্যবহার পদ্ধতি জানা। উপযুক্ত সময়ে অস্ত্র ব্যবহারের কমাণ্ড দেয়া। আর এটা পূর্ব পরিকল্পনা ছাড়া সম্ভব না। তেমনিভাবে শত্রু সর্ম্পকে অবগতি লাভ না করে কার্যকরী পরিকল্পনাও গ্রহন করা অসম্ভব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart