আর এজন্যই প্রয়োজন শত্রু সম্পর্কে সম্যক অবগতি লাভ করা। শত্রুর সংখ্যা, সামর্থ, শক্তি, অস্ত্র, অবস্থান, গতিবিধি ইত্যাদি জানার পরেই তবে কার্যকরী পরিকল্পনা গ্রহণ করা সম্ভব। তখনই বিজয় নিশ্চিত হয়। এজন্য বলা হয় শত্রুদের তথ্য সংগ্রহ যুদ্ধে বিজয়ের পূর্বশর্ত।
এ কারনে যুগে যুগে সচেতন দল বা গোষ্ঠি, ব্যক্তি বা সমাজ, দেশ ও জাতি-সংরক্ষন ও সম্প্রসারনের জন্য প্রতিপক্ষের গোপন তথ্য আহরনের জন্য চর নিযুক্ত করেছেন।
দুনিয়াতে এমন কোন প্রাক সভ্যতা বিগত হইনি যেখানে কোন না কোন পদ্ধতিতে গোয়েন্দা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত ছিল না। দুনিয়ার ইতিহাসে এমন কোন বাদশাহ যায়নি যে গোয়েন্দাগিরির দ্বারা উপকার লাভ করেনি। বরং এ কথাই অধিক সামঞ্জস্যপূর্ণ যে, রোমের প্রাক সভ্যতা, মিসরের ফেরআউনদের পুরাতন ইতিহাস, মেসোপটোমিয়া-এশকোরাজ হোক বা ক্রসেড যুদ্ধের যুগ হোক, কিংবা গীর্জার রাজত্ব। মুসলমানদের উন্নতি অধপতনের প্রত্যেকটি স্থানে গোয়েন্দা প্রতিষ্ঠান তৎপর দেখা যায়।
পৃথিবীর যে ভূখণ্ডে আমরা বসবাস করি এখানের সর্বাধিক প্রতিষ্ঠিত গোয়েন্দা বিষয়ক ‘দুই’টি আদর্শিক প্রতিষ্ঠান (school of thoaght) পরিলক্ষিত হয়:
১. চীনের সুন সু (Suntzu) এর দর্শন।
২. ২৩০০ বছর পূর্বে লিখিত কৌটিল্য ওরফে চানক্য এর অর্থশাস্ত্র (রাষ্ট্রনীতি বিষয়ক গ্রন্থ, রাষ্ট্রশাসন-শত্রুদমন-রাজস্ব- দেওয়ানী ও ফৌজদারী আইন- পৌর প্রশাসন প্রভৃতি বিষয়ে লিখিত। অর্থনীতি বিষয়েও আলোচনা আছে)।
অর্থশাস্ত্র আজ থেকে ২৩০০ বছর পূর্বে কৌটিল্য এর লিখিত ডকুমেন্টারী যা মূলত রাজার দিকনির্দেশনার জন্য লিখেছিল। ১৫০ অধ্যায় সম্বলিত এই ঐতিহাসিক ডকুমেন্টারীতে সমকক্ষ ও প্রতিপক্ষকে ধ্বংস ও কাবু করা, শত্রুকে পরাজিত করা, শত্রুরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা নস্যাৎ করা, রোগ ব্যাধির বিস্তার, বিষপান করানো, প্রতারনা, ধ্বংসযজ্ঞ ও সন্ত্রাসবাদের পদ্ধতি লিপিবদ্ধ করা হয়েছে। সে যুগের ক্ষমতাসীনকে বলা হয়েছে-অনিয়ম, দুর্নীতি, অসভ্যতা, বর্বরতা, অমানবিক কাজ ব্যতীত রাজত্ব টিকবে না। বরং এর আতংক ও ভয়ে প্রতিবেশী রাষ্ট্রগুলোও প্রভাবিত থাকবে এবং তারা তোমার রাষ্ট্রকে শুল্ক আদায় করতে বাধ্য হবে।
কৌটিল্য ওরফে চানক্য এ সকল অমানবিক কার্যক্রমকে বাদশাহর জন্য বৈধ ও অত্যাবশ্যক বলে সাব্যস্ত করেছে। চীনের সমর বিশারদ সুন সু (suntzu) খৃষ্টপূর্ব ৫১০ তে রণকৌশল বিষয়ে প্রসিদ্ধ গ্রন্থ আর্ট অব ওয়ার পিগফা (Art of
