কুরআন-সুন্নাহ অনুসরণ ও মাযহাব

দুই.
গায়রে মুকাল্লিদ বা সালাফী ভাইদের চিরাচরিত অভ্যাস হলো অন্যদের কথা কুরআন-সুন্নাহ সম্মত হলেও তা ভ্রান্ত ও বাতিল বলা। যা পরক্ষভাবে কুরআন-সুন্নাহর প্রতি বিদ্ধেশ পোষন করার নামান্তর। উক্ত বইটিতে এ ধরণের কিছু উদাহরণ উল্লেখ করা হয়েছে এবং গ্রহণযোগ্য প্রমাণাদির মাধ্যমে প্রমাণ করা হয়েছে যে তাদের দাবী মিথ্যা ও অমূলক।
বইটির মাধ্যমে তাদের ভ্রান্ত দাবীর মুখোশ উম্মোচিত হয়েছে এবং এটাও প্রকাশ পেয়েছে যে তারা প্রান্তিকতার শিকার। কুরআন-সুন্নাহর বাস্তব অনুসারী নয়।

বিষয়গুলো কুরআন-সুন্নাহর আলোকেই দেখানো হয়েছে। প্রয়োজনে মুজতাহিদ ও মুহাক্কিক আলেমদের বক্তব্য উদ্ধৃত করা হয়েছে। কুরআন সুন্নাহ অনুসরণের সঠিক আগ্রহ থাকলে এতটুকুই যথেষ্ট।

তিন.
আলহামদুলিল্লাহ্! দারুল উলূম হাটহাজারী প্রতিষ্ঠা লগ্ন থেকেই সফলতার সাথে বিভিন্ন বাতিল ও ভ্রান্ত ফিরকার মোকাবেলা করে আসছে। বর্তমান নানা রকম ফিতনার উদ্ভব ও প্রভাব বৃদ্ধির কারণে এ শ্রেণির দ্বীনী খেদমতের প্রয়োজন দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে অধুনা বিধর্মী সম্প্রাদায় বিভিন্ন মাধ্যমে মুসলমানদের ধর্মন্তরীত করার অপচেষ্টা করে যাচ্ছে। সর্বদিক বিবেচনা করে, দারুল উলূমের সম্মানিত মহাপরিচালক শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফী সাহেব (দাঃ বাঃ) উচ্চতর “দাওয়াহ ও ইরশাদ” বিভাগ নামে স্বতন্ত্র বিভাগ প্রতিষ্ঠা করেন। যার লক্ষ্য সমূহের অন্যতম হলো সর্বোস্তরের মানুষের নিকট দ্বীন প্রচার ও শিক্ষাদানের জন্য যোগ্য দায়ী গড়ে তোলা।
ফেরক্বায়ে বাতিলার ভ্রান্তচিন্তা ও মতবাদ বস্তুনিষ্ঠভাবে মুকাবেলা করা। খৃষ্টান মিশনারী ও কাদীয়ানী সহ অন্য সকল ধর্মালম্বীদের চক্রান্ত ও দুরভিসন্ধি থেকে মুসলমানদের নিরাপদ রাখা। ধর্মান্তরিত মুসলিম ভাইদের ইসলামের প্রতি দাওয়াত প্রদান করা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart