কুরআন-সুন্নাহ অনুসরণ ও মাযহাব

চার.
আজকের প্রেক্ষাপটে দ্বীনের প্রচার-প্রসার ও দ্বীনী শিক্ষার বিস্তারে যেসব চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা রয়েছে সে সবের সফল মোকাবেলা করে সর্বস্তরের মানুষের মাঝে ধর্ম ও ধর্মীয় শিক্ষার অনুকূল ইতিবাচক মনোভাব তৈরির প্রয়াস তার কর্মসূচিতে বিশেষভাবে শামিল।
উপরোক্ত বিষয়ের প্রতি লক্ষ্য রেখে “দাওয়াহ্ ও ইরশাদ” বিভাগের মূল পাঠ্য সূচিতে রয়েছে।
১। ফিকহুদ দাওয়াহ্ (দ্বীনী দাওয়াতের প্রকৃতি পদ্ধতি ও মূলনীতি)।
২। উসূলুদ দ্বীন (দ্বীনের মৌলিক আকিদা ও বিশ্বাস)।
৩। আল-ফিরাকুল বাতিলা (ভ্রান্ত ফেরকা সমূহের পরিচয় ও খ-ন)।
৪। মুকারানাতুল আদয়ান (বিভিন্ন ধর্মের মাঝে তুলামূলক বিশ্লেষণ ও অন্যান্য ধর্মের অসারতার ব্যাখ্যা প্রদান)।
৫। আল-আরাউল মুনাকীজাতু লিরূহীল ইসলাম (ইসলাম বিরোধী
ভ্রান্ত মতবাদ: পরিচয় ও খ-ন)

উল্লিখিত মৌলিক বিষয়ের পাশাপাশি আল্লাহর মেহেরবানিতে প্রয়োজনীয় আরো বিষয়াদি পাঠ দান ও তার বিয়াতের মাধ্যমে দ্বীনের যোগ্য দায়ী গড়ার চেষ্টা করা হয়।

পাঁচ.
বইটির পান্ডুলিপি তৈরি করে প্রখ্যাত ঐতিহাসিক ইসলামী চিন্তাবিদ, লক্ষ্য-কোটি হৃদয়ের প্রাণ পুরুষ, আমাদের প্রিয়তম উস্তাজুল আসাতিজা, হযরতুল আল্লামা শাহ আহমদ শফী সাহেব (দাঃ বাঃ) কে দেখানো হয়, এবং হযরত তাতে প্রয়োজনীয় দিক-নিদের্শনা দেন। শুকরিয়া জানাচ্ছি হযরতের এবং সুদীর্ঘ হায়াত কামনা করছি। যাতে হারীয়ে ফেলা আকাবিরদের এ ছাঁয়া আমাদের উপর পাথেয় হয়ে থাকে আরো দীর্ঘকাল। হাজারো ইলম পিপাসু প্রাণ শিক্ত হতে পারে তার ইলমের নুরানী ছোঁয়ায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart