ইন দা হ্যান্ড অব দা তালেবান

ব্রিটিশ বিমানের কাউন্টারে তখন বিশাল দীর্ঘ সারি। বিমানবন্দরজুড়ে হইচই আর বিশৃঙ্খলার মধ্যে খবর পেলাম আগামী এক দিনের মধ্যে নিউ ইয়র্কের উদ্দেশে কোনো বিমান উড্ডয়নের সম্ভাবনা নেই। তবে ব্রাজিলগামী বিমানে চাইলে আমার টিকিট পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমাকে জানানো হলো। আমেরিকা যাওয়ার বিকল্প কোনো উপায় সন্ধান করতে করতে খবর পেলাম, কানাডা আর মেক্সিকো সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। জন্মগতভাবে আমি প্রচণ্ড আশাবাদী মানুষ হওয়ায় ১৩ তারিখের নিউ ইয়র্কগামী বিমানে একটি টিকিট কেটে ফেলি। ততোদিনে আটলান্টিকের ওপর দিয়ে বিমান চলাচল স্বাভাবিক হয়ে আসবে, এই আশার পালে দোলা দিতে থাকি।

একরাশ হতাশা নিয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে অফিসে ফিরে এলেও বৃহস্পতিবার নিউ ইয়র্কগামী বিমানের টিকিট আমার হস্তগত। তাই মুখে একটা বিজয়ের ভাব ফুটিয়ে রাখার চেষ্টায় ব্রত ছিলাম। নিউ ইয়র্কের মেয়র রুডলফ ম্যানহাটানের দক্ষিণ এলাকা খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। ৫৫ নং ওয়াল স্ট্রিটের হোটেলে থাকাকালীন আশপাশের যাদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছিলাম তাদের অশুভ পরিণতির আশঙ্কায় মনটা কেমন করে ওঠে। কারও খবর পাওয়ার কোনো উপায়ই ছিল না তখন। যোগাযোগের সব মাধ্যম ততোক্ষণে বিচ্ছিন্ন।
নিউ ইয়র্কের ভয়াবহ হামলার পরবর্তী দুরবস্থার খবর জানতে পারি, এই আশায় ডেইজির বোর্ডিং স্কুলে ফোন করলাম। কণ্ঠস্বরটা একটু কেঁপে কেঁপে উঠলেও এই ঘটনায় ভয় পায়নি, এটা প্রমাণে ডেইজি যথেষ্ট সচেষ্ট ছিল। নিউ ইয়র্কেই যাচ্ছি, এ কথা ডেইজিকে বলার মতো সাহস খুঁজে পাচ্ছিলাম না। খবরটা জানানোর পর ডেইজির মন খারাপ হয়ে যাচ্ছে, টেলিফোনের এ পাশ থেকে সেটা ভালোমতোই বুঝতে পারলাম। সুন্দর উপহার নিয়ে ফেরত আসার প্রতিজ্ঞা করতে হলো মেয়ের কাছে।
তবে এ যুগের বাচ্চারা খুব বুদ্ধিমান হয়। অল্পতেই তারা সবকিছু সহজভাবে নিতে পারে। ডেইজিকেও স্বাভাবিক করতে আমার খুব কষ্ট করতে হলো না। সাধারণত আমি আর ডেইজি প্রচুর ঘুরে বেড়াই। তাই ওকে ছাড়া কোথাও যেতে হলে ও অনেক কষ্ট পায় আর আমারও খারাপ লাগে। আমাদের অল্প সময়ের ছোট ছোট ভ্রমণগুলো মজার মজার

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart