সালাফদের দৃষ্টিতে আহলে হাদীস

মুমিনরা হলো ভাইভাই। এখানে ভ্রাতৃত্বের মূল ভিত্তি বানানো হয়েছে ঈমানকে। সুতরাং যিনিই ঈমানের আলোয় আলোকিত তিনিই হবেন আমার ভাই। চাই তার সাথে আমার মতের মিল থাকুক বা অমিল। এটাই কুরআনের নির্দেশনা।

সুতরাং কার সাথে কতটুকু কঠোরতা করতে হবে সে বিষয়ে সচেতন থাকা খুবই জরুরি। যিনি ঈমানের ভিত্তিতে আমার ভাই তবে মতাদর্শের দৃষ্টিকোণ থেকে ভিন্ন মেরুর বাসিন্দা তার সাথে আমার কঠোরতা বা বিরোধিতার ধরন আর যিনি ঈমানের বন্ধনে আবদ্ধ নন তার সাথে আচরণের ধরন কখনো সমান তালের হতে পারে না। অথচ অহরহ আমরা তা করে বেড়াচ্ছি। এরচেয়েও উদ্বেগের ব্যাপার হলো, আমরা ঈমান-কুফরের প্রশ্নেও ততটা কঠোর হই না মাযহাব-মাসলাক-মানহাজের ভিত্তিতে সৃষ্ট প্রশ্নে যতটা কঠোর হই। ইসলাম যখন আমাকে কুফফারের প্রতি কঠোর আর মুমিনের প্রতি সদয় হবার নির্দেশনা দেয় আর আমি তার উল্টোটা করে বসে থাকি তখন সত্যিই প্রশ্ন চলে আসে, এই কঠোরতা কি ইসলামের স্বার্থে না নিজের খাহেশাতের স্বার্থে? কারণ, ইসলামের জন্য হলে তো ইসলামের নির্দেশনা মেনে চলাই হতো সংগত।

মতভিন্নতা থাকা সত্ত্বেও মুসলিম ভাই হিসেবে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকার ব্যাপারে সালাফে সালেহীন ছিলেন খুবই সচেতন। আমি এখানে শুধু ইমাম শাফেয়ী রাহ. এর একটা ঘটনা পেশ করছি। যার মধ্যে এটি চমৎকারভাবে ফুটে উঠেছে। একবার তাঁর সাথে আবু মুসা ইউনুস বিন আবদুল আলা সফাদী রাহ, এর কোনো বিষয়ে বিতর্ক হলো। তারপর যে যার গন্তব্যে চলে গেল। পরবর্তী সময় একদিন তাঁর সাথে ইমাম শাফেয়ী রাহ. এর সাক্ষাৎ হলে তিনি তাঁর হাত ধরে বললেন, “হে আবু মুসা, কোনো বিষয়ে একমত না হয়েও কি আমরা ভাইভাই হয়ে থাকতে পারি না?”[3] “এই ঘটনা থেকেই স্পষ্টভাবে বুঝে আসে আমাদের কর্মপন্থা কেমন হওয়া উচিত।

প্রিয় পাঠক, এবার চলুন বইটির রচনাধারা ও দরকারি আরও কিছু বিষয়ের সাথে পরিচিত হয়ে নিই।


৩. যাহাবী, সিয়ারু আলামিন নুবালা: ১০/১৬

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart