সালাফদের দৃষ্টিতে আহলে হাদীস

গবেষণায় যদি কেউ ভিন্ন তথ্য পান তবে সেটা গ্রন্থাকারে লিপিবদ্ধ করে সংরক্ষণ করা এবং ভুলগুলোকে যৌক্তিকভাবে উপস্থাপন করার রীতি পূর্ববর্তী উলামায়ে কেরামের মধ্যেও প্রচলিত ছিল। অনেকে স্বতন্ত্র গ্রন্থে না হলেও নিজস্ব রচনার ভেতরে ফাঁকেফাঁকে অন্যদের তথ্যগত বা চিন্তাগত ভুলকে তুলে ধরেছেন। আর এটা নিন্দনীয় তো নয়ই; বরং অত্যন্ত প্রশংসিত কাজ। কারণ, এর মাধ্যমে জ্ঞান-গবেষণার ধারা চাঙা থাকে। স্থবিরতা ও জড়তায় আক্রান্ত হওয়া থেকে মুক্ত থাকা যায়। নিত্যনতুন গবেষণা ও আলোচনা-পর্যালোচনা সামনে আসার কারণে সত্য ও সঠিক সিদ্ধান্তে পৌঁছাটা আরও সহজ হয়ে যায়। কিন্তু পরিতাপের কথা হলো, আমরা এমন একটা যুগসন্ধিক্ষণ পার করছি, যখন ইলমী মুনাকাশা ও আলোচনা-পর্যালোচনাকে আক্রমণ হিসেবে বিবেচনা করা হয়। যিনি যেই মতের বা যেই পথের, সেই মত-পথের মতাদর্শ বা দাবি-দাওয়া নিয়ে কেউ যৌক্তিক ও প্রমাণভিত্তিক আলোচনা করলে তাকে চোখ বন্ধ করে দুশমন ভাবা হয়। তার বক্তব্যে সত্য বলা হলো না মিথ্যা, বাস্তব বলা হলো না অবাস্তব সেসব নিয়ে চিন্তা-ভাবনা করার বা নিদেনপক্ষে কথাগুলো মন দিয়ে পড়ার বা শোনার মতো ধৈর্যও দেখাতে সক্ষম হই না আমরা। তার আগেই আক্রমণের জন্য উদ্যত হয়ে পড়ি। নিজেদের পক্ষ থেকে যেকোনো একটা আন্দাজনির্ভর সিদ্ধান্তে চলে আসি।

আমরা একথা বুঝতেই চাই না যে, জ্ঞান-গবেষণায় আলোচনা-পর্যালোচনা ও বিচার-বিশ্লেষণের দুয়ার সদাসর্বদা খোলা থাকে। যদি কারও পর্যালোচনা ও তথ্যগত উপস্থাপনা ভুল হয়ে থাকে তবে সুন্দর ও শালীনভাবে সেটাকে একাডেমিক ভাষায় পুনঃপর্যালোচনা করা যেতে পারে। এবং এমনটাই হওয়া উচিত। সেখানে বাক্য-আক্রমণ, রূঢ়ভাষী আচরণ বা কঠোর-কঠিন মনোভাব প্রদর্শনের তো কোনোই দরকার নেই। কোনো বক্তব্যকে অযৌক্তিক মনে হলে তা যৌক্তিকভাবে তুলে ধরাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। সম্মানিত পাঠকগণের থেকে আমি তেমনটাই আশা করি।

আরেকটা বিষয়ে আলোকপাত না করলেই নয়। তা হলো, আমাদের ভেতরে মতাদর্শগত ভিন্নতা থাকতে পারে। সেই ভিন্নতাকে আমরা যৌক্তিকভাবে সুন্দর-শালীন পন্থায় তুলেও ধরতে পারি। তবে মুসলিম হিসেবে আমরা যে ভাইভাই সে কথা যাতে ভুলে না যাই। ভিন্নমতের সাথে আমার আচরণ যাতে ভ্রাতৃত্বের সীমানাকে ছাড়িয়ে না যায়। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart