সালাফদের দৃষ্টিতে আহলে হাদীস

অর্থ: ‘হে আল্লাহ, আমাকে শয়তানের কাছ থেকে দূরে রাখো এবং আমাকে যা দান করবে তা থেকেও শয়তানকে দূরে রাখো।’
তাহলে এর মধ্যে তাদের দুজনের জন্য যদি কোনো সন্তানের ফয়সালা হয় তবে শয়তান কখনো সেই সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না।”[5]

তিন. মালিক বা ‘ওয়ালা’। যেমন: একটি বিখ্যাত আরবী প্রবাদ হলো,

صاحب البيت أدري بما فيه

অর্থাৎ, “ঘরওয়ালা বা ঘরের মালিক জানে ঘরের ভেতর কী আছে!”
চার. যোগ্য। যেমন: আরবীতে বলা হয়,
অর্থাৎ, “সে অমুক কাজের যোগ্য।”[6]

هو أهل لكذا

শেষ দুই অর্থ ‘আহলে হাদীস’ শব্দটির পারিভাষিক অর্থের মধ্যে লক্ষণীয় হয়ে থাকে।
হাদীস শব্দটির অর্থ যেহেতু খুবই প্রসিদ্ধ তাই আর এর বিস্তারিত অর্থ নিয়ে আলোচনা করা হলো না।
আহলে হাদীসের পারিভাষিক অর্থ
আহলে হাদীসের পরিচয় দিতে গিয়ে বিখ্যাত আলেম ও হাদীস-শাস্ত্র-বিষয়ক পরিভাষার খ্যাতিমান বিদ্বান আল্লামা ওযীর ইয়ামানী রাহ. বলেন,

أهل الحديث اسم لمن عني به وانقطع في طلبه.

অর্থাৎ “আহলুল হাদীস তাদের নাম, যারা হাদীস নিয়ে ব্যস্ত থাকেন এবং হাদীস অন্বেষণে নিজেদের জীবনকে কুরবান করে দেন।”
যেমন কোনো এক কবি বলেছেন,


৫. আহমাদ, আল-মুসনাদ: ১৮৬৭: সনদ সহীহ
৬.  আল মু’জামুল ওয়াসীত: ৩১

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart