সালাফদের দৃষ্টিতে আহলে হাদীস

আল্লাহ তাআলা এই মেহনতকে কবুল করে নিন। কোনো ধরনের দলীয় চশমা না পরে বিশুদ্ধচিত্তে নিরপেক্ষ দৃষ্টিতে বইটি অধ্যয়ন করার তাওফীক দান করুন। পাঠকের কাছে আমার বিনীত নিবেদন থাকবে, বইয়ে উপস্থাপিত আমার কোনো বক্তব্য নিয়ে বলার কিছু থাকলে অবশ্যই তিনি যেন আমাকে তা জানাতে কার্পণ্য না করেন। তার কথা বাস্তবসম্মত ও যৌক্তিক হলে অবশ্যই আমি মেনে নিতে দ্বিধাবোধ করব না। কারণ, আবারও বলছি, আমরা সবাই চাই প্রকৃত বাস্তবতার সঙ্গী হতে। অবাস্তব আর জোড়াতালিযুক্ত দাবি থেকে মুক্ত হতে।
বইটি প্রকাশের দায়িত্ব নিয়েছে মাকতাবাতুল আসলাফ। তাদের কাছে আমি কৃতজ্ঞ। ইতিপূর্বে আমার অনুবাদ করা মহান মনীষী ইবনে রজব হাম্বলী রাহ. এর অনবদ্য গ্রন্থ ফাদলু ইলমিস সালাফ আলা ইলমিল খালাফ এর বঙ্গানুবাদ সালাফদের ইলমী শ্রেষ্ঠত্ব নামে তারা প্রকাশ করেছিল। আল্লাহ তাদের এই চেষ্টাকে কবুল করে নিন। ইখলাস বাড়িয়ে দিন। বারাকাহ দান করুন। আমীন।

আবদুল্লাহ আল মাসউদ
যাত্রাবাড়ী বড় মাদরাসা, ঢাকা।
২৭.০৭.১৪৩৯ হিজরী
১৫.০৪.২০১৮ খ্রিষ্টাব্দ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart