সালাফদের দৃষ্টিতে আহলে হাদীস

প্রথম আমি এই শব্দটি এবং এই চিন্তাধারার লোকদের রচনাবলির সাথে পরিচিত হলাম। এবার পড়ার পালা।
রমজান মাস বলে কথা। তারাবীর পড়া ইয়াদ করে ফেলার পর আর তেমন কোনো ব্যস্ততা থাকত না। স্নেহাশিস ইকবাল, যে আমার সাথে তারাবী পড়াত, এভাবেই বা বলি না কেন-আমি যার সাথে তারাবী পড়াতাম, তার সাথে আলাপ-আলাপনের ভেতর দিয়েই দিনের বাড়তি সময়গুলো কেটে যেত। যে গ্রামে আমরা তারাবী পড়াতাম সেটা ছিল খুব সুন্দর আর দৃষ্টিনন্দন। যেন বইয়ে পড়া গ্রাম-বাংলার বাস্তব রূপায়ণ। চারপাশে সবুজ-শ্যামল গাছপালা, বিস্তৃত ফসলের মাঠ আর সাপের মতো এঁকেবেঁকে বয়ে চলা সরু খাল। দিনের অবশিষ্ট সময়গুলো আমরা দুজনে গ্রামের এধার-ওধার ঘুরেঘুরেই কাটাতাম। ছোট খাল আর ধানের মাঠের আইল ধরে হেঁটে যেতাম কাছাকাছি দূরে।

 

বইগুলো কেনার পর ঘোরাঘুরিটা বেশ কমে এল। আমি কয়েকদিনের জন্য আবার মনোযোগী পাঠক হয়ে উঠলাম। একেকটা বই পড়ছিলাম আর চোখ কপালে উঠে যাচ্ছিল। মনে হচ্ছিল, আরেহ। আমি তো দেখা যায় বিশাল অন্ধকারে ডুবে আছি! এমন অন্ধকার, যে অন্ধকারে থেকে থেকে আলো বলে যে কিছু একটা আছে সেটা পর্যন্ত জানা হয়নি এতদিনে। আমি খুব অস্থির হয়ে পড়লাম। আমি যে নামাজ পড়ছি সেটা হচ্ছে তো? যে ইবাদাত-বন্দেগী করছি তা রব্বে কারীমের দরবার অবধি যাচ্ছে তো? এমন বিবিধ প্রশ্ন ঘুরঘুর করতে লাগল মনের অলিগলিতে। কোথাও যেন কোনো শান্তি নেই। সারাদিন শুধু অস্থিরতা আর অস্থিরতা। এভাবেই সকাল পার হয়ে সন্ধ্যা আসছিল আর রমজানের দিনগুলো মানসিক টানাপোড়েনের মধ্যদিয়েই কেটে যাচ্ছিল। তবে মনের ভেতর একটা আস্থা ছিল যে, আমার প্রাণপ্রিয় উস্তাদেরা আমার সাথে প্রতারণা করতে পারেন না। তারা যেভাবে নামাজ পড়েন, তা ভ্রান্ত হতে পারে না। যুগ যুগ ধরে যে ফিকহ অনুসৃত হয়ে আসছে উম্মাহর সংখ্যাগরিষ্ঠ মানুষের মাঝে, তা বাতিল হতে পারে না। এক জনের ভুল হওয়া স্বাভাবিক কিন্তু একটা বিশাল জামাতের যুগের পর যুগ ভুল হতে থাকাটা অস্বাভাবিক না হলেও কিছুটা অদ্ভুত ও দুর্লভ তো বটেই। এসব ভেবে ভেবেই অস্থিরতার স্রোতে ভাসমান আমি সান্ত্বনার খুটিকে আঁকড়ে ধরার চেষ্টা করলাম।

আস্তেধীরে রমজান পার হলো। বইগুলো সাথে করেই বাড়ি ফিরলাম। শুধু অপেক্ষার প্রহর গুনছি। কবে আবার ঢাকা ফিরে যাব। একসময় ঈদ পার হয়ে ছুটির দিনগুলোও

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart