সালাফদের দৃষ্টিতে আহলে হাদীস

এই পারিভাষিক অর্থ অনেক পরে সৃষ্টি হয়েছে। মধ্যযুগ পর্যন্ত এটি কোনো ফিকহী মাসলাকের নাম ছিল না; বরং নতুন পরিভাষায় এর দ্বারা উদ্দেশ্য নেওয়া হয় ‘জামাতে আহলে হাদীস’। এর মধ্যে শিক্ষিত-অশিক্ষিত দুই ধরনের লোকই অন্তর্ভুক্ত থাকে।”
তারপর আরেকটু সামনে বেড়ে তিনি আরও বলেন, “বর্তমান যুগে আহলে হাদীস শব্দটি এই নতুন পরিভাষায় ব্যবহৃত হচ্ছে। এর দ্বারা উদ্দেশ্য হলো জামাতে আহলে হাদীস। এদের গাইরে মুকাল্লিদীনও বলা হয়ে থাকে। এই হযরতেরা সরাসরি হাদীসের সাথে সম্পৃক্ত হওয়ার দাবি করে। অথচ এখানে আহলে হাদীস অর্থ হাদীসের অনুসারী নয়। যেটি কিনা এই শব্দের সাধারণ অর্থ। কারণ হলো, হাদীসকে তো প্রত্যেক মুসলমানই নিজেদের জন্য প্রমাণ মনে করেন। সব দল এর থেকেই হুকুম গ্রহণ করার দাবি করে থাকে। যে হাদীস মানে না সে তো মুসলমানই নয়। সুতরাং এটা কীভাবে হতে পারে যে, মুসলমানদের একটি দলই কেবল ‘হাদীসের অনুসারী’ অর্থে আহলে হাদীস। এছাড়া বাকি অন্যান্য মুসলমানদের ব্যাপারে মনে করা হবে যে, তারা হাদীসকে মানেন না। অথচ তারাও মুসলমান! ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। এটা তো বিশাল বড় ভুল।

যে ব্যক্তি হাদীস অনুসরণের প্রবক্ত নয় সে তো মুসলিমই থাকে না। সুতরাং এই কথা বলা ছাড়া অন্য কোনো উপায় নেই যে, এখানে আহলে হাদীস অর্থ হাদীসের অনুসারী নয়; বরং এটি নির্দিষ্ট একটি দলকে বোঝায়, যারা ফিকহী মাসআলার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো ইমামের অনুসরণের কথা বলে না। শাখাগত মাসআলায় সরাসরি হাদীসের অনুসরণের কথা বলে থাকে।””

সালাফদের দৃষ্টিতে আহলে হাদীস


৮. আমাদের দেশের প্রেক্ষাপটে এর উদাহরণ হিসেবে আহলে হাদীস আন্দোলন বাংলাদেশ ও জমঈয়তে আহলে হাদীসের কথা উল্লেখ করা যেতে পারে।
৯. খালেদ মাহমুদ, আসারুল হাদীস: ২/৩৫৪

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart