সালাফদের দৃষ্টিতে আহলে হাদীস

এর দ্বারা তারা কী বুঝিয়েছেন। শব্দ ব্যবহারের ধরন দেখেই বলে দেওয়া যায় লেখকের যুগে তারা সে শব্দ দিয়ে ঠিক কী বুঝতেন। কিন্তু আমাদের দেশের আহলে হাদীস দাবিদার ভাইদের বইপত্রে ভিন্ন চিত্রের ছড়াছড়ি ছিল। তাই মনেমনে ভাবতাম এটা নিয়ে সময় পেলে আরও বিস্তারিত ঘেঁটেঘুঁটে দেখব।

দাওরায়ে হাদীস শেষ হবার পর ভর্তি হলাম উচ্চতর হাদীস বিভাগে। সামনে খুলে গেল অধ্যয়নের অবারিত দরজা। আসমাউর রিজাল অধ্যয়নে আমার আলাদা ঝোঁকছিল। সে সুবাদেই বিভিন্নজনের জীবনী পড়ার সৌভাগ্য হলো। শতাব্দীভিত্তিক মুহাদ্দিসদের মৃত্যুসনের একটা তালিকা ছিল আমাদের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত। প্রতি শতাব্দীর খ্যাতিমান মুহাদ্দিসদের দিয়ে সাজানো হয়েছে সেই তালিকাটি। ওটা অনুসরণ করেই আমি জীবনীগুলো ঘাঁটতে লাগলাম। সেসব মনীষী তাদের রচিত বইপত্রে আহলে হাদীস বলতে কাদের বোঝাতেন, কীভাবে তাদের বিবেচনা করতেন, কোনদৃষ্টিতে তাদের দেখতেন তা পরখ করে দেখতে লাগলাম। প্রয়োজনবোধে তাদের সেসব বক্তব্য টুকেও রাখতাম। এভাবে বিন্দু বিন্দু নোটে একটা সময় ভালো পরিমাণ মালমশলা জমে গেল হাতে।

আগে থেকে যেহেতু আমাদের দেশে আহলে হাদীস বলে যারা পরিচিত তাদের বইপত্র পড়ার অভ্যাস আমার ছিল তাই জানতাম তারা কোন কোন মনীষীর বক্তব্যকে নিজেদের আহলে হাদীস নামধারণের স্বপক্ষে প্রমাণ হিসেবে ব্যবহার করতেন। সেগুলোকে আমি আলাদাভাবে নোটও করে রেখেছিলাম। তারপর মূলসূত্র থেকে সেসব বক্তব্য খুঁজে বের করে বিস্তারিত আকারে তা অধ্যয়নের চেষ্টা করেছিলাম। ফলে নতুন করে বেশ কিছু তথ্যের মুখোমুখি হলাম। আরও কিছু অজানা পর্দা সরে গেল সম্মুখ থেকে।
এতকিছুর পর আমার বারবার মনে হচ্ছিল এগুলোকে এবার কিছুটা ঢেলে সাজিয়ে পাণ্ডুলিপির আকার দেওয়া যেতে পারে। যেই ভাবা সেই কাজ। কলম হাতে শুরু করে দিলাম লেখার কাজ। কিন্তু কিছুদূর গিয়েই আমি আগ্রহ হারিয়ে ফেললাম। কারণ, মনে হচ্ছিল এরচেয়ে আরও মারাত্মক সমস্যা পড়ে আছে সামনে।

সেগুলোর পেছনে আমার সময়-শ্রম ব্যয়িত হওয়া উচিত। সেগুলো বাদ দিয়ে এমন ‘ছোটখাটো’ বিষয় নিয়ে কেন পড়ে থাকব। খাতাটা বন্ধ করে রেখে দিলাম। এই বিষয়ে লেখার সিদ্ধান্ত বাতিল করে দিলাম। এভাবে কেটে গেল বহুদিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart