হানাফি ফিকহ ও হাদিস

একটি আশ্চর্যের বিষয় হলো, আজকাল আলেমদের সোহবত বঞ্চিত জনৈক পত্রিকাওয়ালা নিজের পত্রিকাকে বানিয়েছে অদ্ভুত এক মতাদর্শের দিকে আহ্বানের প্ল্যাটফর্ম। যেই মতাদর্শের নেই কোনো মৌলিক ভিত্তি এবং পরিণাম। দশ বছর পূর্বে ‘উসূলুত তাশরীঈল আ-ম’ নামে একটি পুস্তিকা লিখেছিল সে। সেখানে সে একত্রিত করেছিল কিয়াস অস্বীকারের ক্ষেত্রে ইবনে হাযমের মতামতগুলো। পাশাপাশি কিয়াস প্রবক্তাদেরও কিছু মতামত নিয়ে এসেছিল সে। তবে তা উপস্থাপনের পদ্ধতি অনুসরণীয় ইমামদের মতো ছিল না। এছাড়াও সেই পুস্তিকায় আরও কিছু বিচ্ছিন্ন মতামত জমা করেছিল সেই লোক। তার সে নিজের মতাদর্শের ভিত্তি ছিল স্রেফ নিজের ভালোলাগা। (অর্থাৎ যেটাকে তার ভালো মনে হতো সেটাই নিজের মতাদর্শ রূপে সে গ্রহণ করত।) হোক সেটা কুরআন ও হাদিসের সুস্পষ্ট বিপরীত। এভাবেই সে একত্রিত করেছিল কিছু পরস্পর বিরোধী মূলনীতি। যার থেকে বের হয় পরস্পরবিরোধী কিছু মাসআলা। এ ধরনের কাণ্ড অস্থির প্রকৃতির কারো দ্বারাই কেবল সম্ভব। তার এই প্রচেষ্টাটা ছিল গরু বা অন্য কোনো প্রাণীর পেট থেকে মানুষ জন্ম দেওয়ার মতো একটি প্রচেষ্টা।

আপনি দেখবেন কিয়াস অস্বীকার করতে গিয়ে ইবনে হাযম দলিল দিয়েছেন নুআইম ইবনে হাম্মাদ বর্ণিত হাদিস দ্বারা। যে নুআইমের বর্ণনা অধিকাংশ রাবি বিশেষজ্ঞদের মতে অগ্রহণযোগ্য। ইবনে হাযমের সে সম্পর্কে খবরই নেই। অথচ প্রাচ্যের ছোট ছোট মুহাদ্দিসেরাও এই বিষয়টা জানে। নুআইম বর্ণিত হাদিসটি হলো এই: নবিজি বলেন, ৭২র চেয়ে বেশি দলে বিভক্ত হয়ে যাবে আমার উম্মত। তন্মধ্যে সবচেয়ে বেশি গোমরাহ হবে সেই দল যারা শরিয়তের বিধানকে কিয়াস (তুলনা) করবে নিজস্ব মতামত দিয়ে।… (মুসনাদে বাযযার: ২৭৫৫) তাছাড়া উক্ত হাদিসের সনদে হারিষ (মৃত্যু: ১৬৩ হি.) নামের বিদআতি এক রাবিও আছে। যদিও সেই নব্য গবেষক পত্রিকাওয়ালা লোকটি এই ‘হারিয’কে লিখেছে জারির! এমনকি ইবনে হাযমের চেয়ে আগ বেড়ে আরো একটি দলিল পেশ করেছে সে। সেটি হলো এই হাদিস: বনি ইসরাঈলের যাবতীয় সবকিছুই ঠিকঠাক চলছিল। একপর্যায়ে তাদের মধ্যে আত্মপ্রকাশ করল বিজাতীয় বা লুণ্ঠনকৃত নারীর সন্তানেরা। তারা নিজেদের মতানুযায়ী রায় প্রদান করে নিজেরাও পথভ্রষ্ট হয় এবং অন্যদেরকেও পথভ্রষ্ট করে। (সুনানে ইবনে মাজাহ: ৫৬)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart