হানাফি ফিকহ ও হাদিস

তিনি উত্তরে বললেন, ইসতিহসানকে বাতিল সাব্যস্তকরণে ইমাম শাফেয়ির উপস্থাপিত দলিলগুলোকে সঠিক মনে হয়েছে আমার কাছে। তবে হুবহু সেই দলিলগুলো দ্বারা বাতিল সাব্যস্ত হয় কিয়াসও। তা-ই সেই দলিলসমূহের আলোকে আমার কাছে কিয়াসকেও বাতিল মনে করা সঠিক মনে হয়েছে। (ফলে কিয়াস অস্বীকারকারী যাহিরি হয়ে গেছি আমি।) মূলত তিনি এমন মাযহাবে থাকতে চাননি যে মাযহাবের মূলনীতিগুলো পরস্পরবিরোধী। তাই তিনি সেই মাযহাব গ্রহণ করে নেন যেখানে বাতিল মনে করা হয় কিয়াস ও ইসতিহসান উভয়টাকেই।

আসলে কিয়াস ও ইসতিহসান উভয়টাই ভালো জিনিস। সমর্থকরা এ দুটোর যে ব্যাখ্যা করেন সে অনুযায়ী কোনোটাই বাতিল সাব্যস্ত হয় না। ইসতিহসানের ব্যাপারে কিয়াস সমর্থকদের মাঝে যে মতবিরোধ রয়েছে তা শুধু শাব্দিক। (অর্থগত দিক থেকে কোনো বিরোধ নেই তাদের মাঝে।) এখানে আবু বকর রাযি প্রণীত ‘ফুসূল’ থেকে ইসতিহসানসংক্রান্ত কিছু আলোচনা তুলে ধরতে চাই আমি। কেননা আমার জানা মতে এ বিষয়ে সবচেয়ে বোধগম্য সুন্দর আলোচনা করেছেন তিনিই। ‘ফুসূল’ গ্রন্থের ইসতিহসান অধ্যায়ে তিনি বলেন, যে সমস্ত মাসআলায় উলামায়ে কেরাম ইসতিহসানের কথা বলেছেন সেখানে দলিল, প্রমাণের ভিত্তিতেই বলেছেন। মানুষের চাহিদা ও কামনার ভিত্তিতে নয়। ইসতিহসান সমৃদ্ধ মাসআলাগুলোতে দলিল উপস্থাপনের পথ ও পন্থাসমূহের আলোচনা পাওয়া যাবে আমাদের ইমামগণের লিখিত কিতাবের ব্যাখ্যায় আমাদের রচিত ব্যখ্যাগ্রন্থগুলোতে। এখানে আমরা এমন কিছু কথা আলোচনা করব যেটা পড়লে ইসতিহসান সম্পর্কে উলামায়ে কেরামের মূল বক্তব্যটা সম্পর্কে জানা হয়ে যাবে।

প্রথমেই ‘ইসতিহসান’ শব্দটি ব্যবহারের বৈধতা প্রসঙ্গে কিছু কথা বলব আমরা। আর তা হচ্ছে এই: আল্লাহ তাআলা দলিলের আলোকে যেটাকে সুন্দর ও উত্তম সাব্যস্ত করেন সেটাকে বলা হয় মুসতাহসান। (অর্থাৎ যাকে উত্তম সাব্যস্ত করা হয়েছে।) তা-ই আমরাও সঠিকতার দলিল সমৃদ্ধ বিষয়ে ‘ইসতিহসান’ (তথা উত্তম সাব্যস্ত করা) শব্দ প্রয়োগ করতেই পারি। আল্লাহ তাআলাও বলেছেন উত্তম ও সুন্দরের উপর আমল করতে। আর হেদায়েত অপরিহার্য করে দিয়েছেন তেমন আমলকারীর জন্য। আল্লাহ পাক ইরশাদ করেন,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart