হানাফি ফিকহ ও হাদিস

এরপর আবু বকর রাযি আরো অনেক এমন দৃষ্টান্ত পেশ করেন যেগুলোতে মহিলার বক্তব্যের হুকুম হয় দুই ধরনের। দৃষ্টান্তগুলো তিনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এক পর্যায়ে গিয়ে ইসতিহসানের আরেকটি প্রকারের আলোচনা করেছেন তিনি। তা হলো, ইল্লত বা কারণ বিদ্যমান থাকলে হুকুমও পাওয়া যাবে। এ বিষয়ে হৃদয় শীতল করা ব্যাখ্যা দিয়েছেন তিনি। সেইসঙ্গে এই ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ রাখেননি যে, শাখাগত সকল মাসআলায় প্রয়োগকৃত ইসতিহসানের এই প্রকারটির সঙ্গে মিশে আছে কুরআন, হাদিসের কোনো ভাষ্য কিংবা ‘ইজমা’ অথবা কিয়াসের মতো শক্তিশালী কোনো দলিল। যে দলিলটি সেই মাসআলায় ভিন্ন কোনো হুকুমকে আবশ্যক করে।এতটুকু আলোচনাই এটা প্রমাণের জন্য যথেষ্ট যে, ইসতিহসান বিরোধীদের আপত্তি বাস্তবতা বিবর্জিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart