হানাফি ফিকহ ও হাদিস

শুরুর কথা

প্রশংসা সব সেই আল্লাহর যিনি সমুন্নত করেছেন ফুকাহায়ে কেরামের মর্যাদা। সরল ও পরিচ্ছন্ন দ্বীনের খেদমতে যাঁদের হিম্মত সুউচ্চ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবি সাইয়িদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যিনি হলেন মুত্তাকিদের আস্থার প্রতীক। মানবজাতিকে জাহিলিয়াতের অন্ধকার থেকে যিনি নূর এবং আলোর পথে নিয়ে এসেছেন। আরো দরুদ বর্ষিত হোক তাঁর পরিবারবর্গ এবং সাহাবায়ে কেরামের উপর। যাঁরা হলেন পছন্দনীয়, মনোনীত এবং অনুসরণীয় আদর্শ নেতা। হেদায়াত ও পথ প্রদর্শনের সূর্যপুরুষ তাঁরা। সমুজ্জ্বল শরিয়তের বিধানাবলি অবিকৃত রূপে আমাদের পর্যন্ত পৌছে দেওয়ায় (কেয়ামতের মাঠে) তাঁরা থাকবেন সতেজ ও প্রাণবন্ত।প্রথিতযশা গবেষক আলেম শায়খ যাইলাঈ রহ.-জান্নাতে তাঁর অবস্থান সুউচ্চ হোক- রচিত ‘নাসবুর রায়াহ লি তাখরিজি আহাদিসিল হিদায়া’ অতুলনীয় একটি কিতাব। (বক্ষ্যমাণ গ্রন্থটি উপরোক্ত কিতাবটির ভূমিকা রূপেই লিখেছিলেন এর লেখক। তা-ই উক্ত কিতাব সম্পর্কে বলা হয়েছে ভূমিকায়।) বিধানের হাদিস বিশ্লেষণে কোনো জুড়ি নেই এই কিতাবের। কারণ, কোনো ধরনের বাধা-বিপত্তি, অলসতা এবং পরনির্ভরতা এর লেখককে একমুহূর্তের জন্যও বিচ্যুত করতে পারেনি চূড়ান্ত গবেষণা এবং বিশ্লেষণ থেকে। এছাড়া বড়ত্ব কিংবা জ্ঞানের গভীরতার অজুহাতে সমসাময়িক অথবা ছোটদের থেকে তত্ত্ব আহরণে নিরুৎসাহিত হননি তিনি। বরং তার স্বভাব ছিল যেখানেই পাওয়া যাবে রাতদিন শুধু কাঙ্ক্ষিত জ্ঞান তালাশ করে যাওয়া।

এমনতর ইখলাস এবং গবেষণার ফলে বক্ষ্যমাণ কিতাবটি হাদিস বিশারদদের হৃদয়ে জায়গা করে নিতে পেরেছে। হৃদয়ের সেই স্থান দখল করে নিয়েছে এই গ্রন্থটি হাদিস বিশ্লেষণের আর কোনো কিতাব নেই সেই স্থানে।একথা বললেও অত্যুক্তি হবে না, আল্লামা যাইলাঈ রহ. গবেষণার কোনো জায়গা বাদ রাখেননি। বরং সকল অধ্যায়ে এমন বিশদ আলোচনা করেছেন যে, সব মাযহাবের ফকিহগণই দলিল দিতে পারবেন এই কিতাবের হাদিস দ্বারা। তাঁর সমসাময়িক এবং পরবর্তী খুব কম হাদিস বিশারদগণই খুঁজে পান উক্ত কিতাবোল্লিখিত হাদিসগুলোর মূল উৎসগ্রন্থ। কেননা সেগুলোর অধিকাংশই বিদ্যমান রয়েছে অকল্পনীয় বিভিন্ন কিতাবে। তবে কেউ তাঁর মতো চেষ্টা ও গবেষণা চালালে খুঁজে পেতে পারে সেগুলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart