হানাফি ফিকহ ও হাদিস

কিয়াস ও ইজতিহাদ

কিয়াসের ব্যাপারে বর্ণিত আছে কিছু প্রশংসামূলক হাদিস। পাশাপাশি রয়েছে কিছু নিন্দা সূচক হাদিস। তো নিন্দিত কিয়াস সেটাই যার উৎপত্তি হয় মানবিক চাহিদা ও প্রবৃত্তি থেকে। আর নন্দিত কিয়াস হলো, কুরআন ও সুন্নাহয় উল্লিখিত কোনো মাসআলার সাথে তুলনা করে সাহাবায়ে কেরাম, তাবেঈন ও তাবে তাবেঈনের পথ ধরে নব্যসৃষ্ট মাসআলার সমাধান বের করা।

কিয়াসের প্রশংসা ও নিন্দা সূচক অধিকাংশ হাদিসগুলো তার প্রয়োগ স্থলসহ উল্লেখ করেছেন খতিবে বাগদাদি রহ. তাঁর রচিত ‘ফকিহ ওয়াল মুতাফাক্কিহ’ কিতাবে। হাফেজ ইবনে আব্দুল বার রহ. ও সম্পাদন করেছেন এই একই কর্ম।তো এই প্রসঙ্গে স্বতঃসিদ্ধ কথা হলো, ফকিহ সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং তাবে তাবেঈন সকলেই মত দিয়েছেন নন্দিত কিয়াসের পক্ষে। অর্থাৎ কুরআন, সুন্নাহর ভাষ্য থেকে গবেষণা করে বের করা যাবে নবসৃষ্ট সমস্যার সমাধান। এটা এমন এক ইজমাঈ বা ঐকমত্যপূর্ণ বিষয় যা অস্বীকারের কোনো সুযোগ নেই।

ইমাম আবু বকর রাযি (৩০৫-৩৭০ হি.) তার প্রণীত ‘ফুসূল’ কিতাবে কিয়াস সম্বন্ধে ফকিহ সাহাবা ও তাবেঈদের মতামত উল্লেখ করার পর বলেন, একপর্যায়ে আবির্ভাব হয় ফিকহ ও তার মূলনীতি সম্পর্কে অজ্ঞ কিছু লোকের; যাদের কোনো জানাশোনা নেই পূর্বসূরিদের পথ ও পন্থা সম্পর্কে। সেইসঙ্গে নিজেদের মূর্খতা এবং নিকৃষ্ট প্রভৃতি পূজা থেকেও বিরত থাকে না তারা। ফলে তারা বিরোধিতা করে সাহাবায়ে কেরাম এবং তাদের পরবর্তী তাবেঈদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart