হানাফি ফিকহ ও হাদিস

ঠিক এ কারণেই যদি কেউ কোনো মহিলাকে বলে, তুমি ঋতুবতী হলে আমার অমুক স্ত্রী তালাক কিংবা অমুক দাস আজাদ। পরে একসময় সেই মহিলা বলে, আমি ঋতুবতী হয়েছি। তাহলে তার কথা সত্যায়ন করা হবে না। কেননা তার বক্তব্যটাকে প্রমাণ হিসেবে ধরা হয়েছে কেবল তার ব্যক্তিগত বিধানাবলির ক্ষেত্রেই। অন্যের সাথে সম্পৃক্ত বিধানাবলির ক্ষেত্রে নয়। লক্ষ করে দেখুন, কোনো স্বামী যদি বলে, স্ত্রী আমাকে জানিয়েছে, তার ইদ্দত শেষ হয়ে গিয়েছে আমি এখন আমি তার বোনকে বিয়ে করতে চাই। ফকিহদের মতে এটা তার জন্য এটা বৈধ হবে। অন্যের ক্ষেত্রে সেই মহিলার ইদ্দত বাকি থাকার দাবি সত্যায়িত হবে না। তবে তার নিজের ব্যাপারে ধর্তব্য হবে সেটা। অর্থাৎ ইদ্দত থাকাকালীন তার নিজের সাথে যেসব বিধানাবলি সম্পর্ক রাখে সেগুলো বহাল থাকবে।

সুতরাং কোনো মহিলা যদি বলে, “আমি ঋতুবতী হয়েছি”, তার এই কথার বিধান হবে দুই রকম:

১. তার নিজের ক্ষেত্রে হবে একরকম। অর্থাৎ তার উপর তালাক পতিত হওয়া, তার ইদ্দতের মেয়াদ শেষ হয়ে যাওয়াসহ তার সাথে সম্পৃক্ত এ ধরনের ক্ষেত্রগুলোতে তার কথাটাই ধর্তব্য হবে প্রমাণ হিসেবে।

২. পক্ষান্তরে অন্যদের ক্ষেত্রে তার সেই কথার বিধান হবে আরেকরকম।

অর্থাৎ অন্য মহিলার উপর তালাক পতিত হওয়া কিংবা গোলাম আজাদ হওয়ার ক্ষেত্রে সে হবে একজন সাক্ষীর মতো। (আর একজন মহিলার সাক্ষ্যে কিছু প্রমাণিত হয় না।) এটা হবে এই মাসআলার মতো যে, কোনো স্ত্রীকে যদি স্বামী বলে, তুমি ঘরে প্রবেশ করলে কিংবা যায়েদের সাথে কথা বললে তালাক অথবা অমুক গোলাম আজাদ। পরে সেই মহিলা বলে, আমি ঘরে প্রবেশ করেছি অথবা যায়েদের সাথে কথা বলেছি তার কথা সত্যায়ন করা হবে না। (তবে অন্য কোনো প্রমাণ কিংবা স্বামীর স্বীকারোক্তি দ্বারা তার দাবিটা সাব্যস্ত হলে তখন হুকুমও পতিত হবে।)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart