হানাফি ফিকহ ও হাদিস

এই হাদিসটি সেই পত্রিকাওয়ালার মতে ‘হাসান’ পর্যায়ের। অথচ এই হাদিসের সনদে সুওয়াইদ (মৃত্যু: ৮১ হি.) নামের এক লোক রয়েছে। তার সম্পর্কে ইমাম ইয়াহইয়া ইবনে মাঈন (১৫৮-) বলেন, তাকে হত্যা করা হালাল। আর ইমাম আহমদ বলেছেন, তার বর্ণিত হাদিস পরিত্যজ্য। রাবিদের সমালোচনায় অত্যন্ত শিথিল শিহাব বৃসিরি রহ. ও তাকে যঈফ সাব্যস্ত করেছেন নিজের রচিত ‘মিসবাহুয যুজাজাহ’ কিতাবে।

তাছাড়া উপরোক্ত হাদিসের সনদে আছেন ইবনু আবির রিজাল নামের আরেক রাবি। ইমাম নাসাঈর মতে যিনি হলেন পরিত্যজ্য এক রাবি। আর বুখারির মতে মুনকার তথা অপছন্দনীয়।অনেকে মনে করে, ফকিহগণ দুই ভাগে বিভক্ত। আহলুর রায় এবং আহলুল হাদিস। মূলত এর কোনো ভিত্তি নেই। এটা বিচ্ছিন্ন কিছু উত্তরসূরিদের ধারণা মাত্র। যেটা তারা পেয়েছে খলকে কুরআনের ফেতনার পরে আবির্ভূত কিছু জাহিল রাবির বক্তব্য থেকে। আর ইবরাহিম নাখঈ এবং তাঁর সমাপর্যায়ের কিছু লোক যে বলেছেন, আহলুর রায় হলো সুন্নতের শত্রু। এখানে ‘আহলুর রায়’ দ্বারা উদ্দেশ্য হচ্ছে, সেই সমস্ত লোক যারা যুগ পরম্পরায় চলে আসা সুন্নাহসম্মত আকিদার বিপরীতে নিজস্ব মতপোষণ করে। তারা হচ্ছে, খারেজি, ক্বাদরিয়‍্যাহ, মুশাব্বিহাহ ইত্যাদিসহ নতুন সৃষ্ট বিভিন্ন ভ্রান্ত দল। (আলি রা.র বিরুদ্ধে বিদ্রোহীদেরকে বলা হয় খারেজি। ভাগ্য অস্বীকারকারীদেরকে বলা হয় ক্বাদরিয়‍্যাহ। আল্লাহকে যারা সৃষ্টিজীবের সাথে তুলনা দেয় সেই গ্রুপের নাম হলো মুশাব্বিহাহ।)

শাখাগত বিভিন্ন মাসআলায় ইজতিহাদকারীগণ উনাদের বক্তব্য দ্বারা উদ্দেশ্য নন। উনাদের বক্তব্য থেকে কেউ এমনটা বুঝলে সেটা হবে বাক্যের প্রায়োগিক বিকৃতি। তাছাড়া এমন উদ্দেশ্য কী করে হতে পারে, যেখানে এই কথার প্রবক্তা ইবরাহিম নাখঈ এবং সাঈদ ইবনে মুসাইয়াব (মৃত্যু: ৯৩ হি.) নিজেই ছিলেন শাখাগত মাসআলায় কিয়াসকারী। বিরুদ্ধবাদীদের জন্য যদিও এটা খুবই কষ্টের খবর। কিন্তু এটাই সত্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart