হানাফি ফিকহ ও হাদিস

নতুন সৃষ্ট বিষয়ে কিয়াস ও ইজতিহাদ করাকে সর্বপ্রথম অস্বীকার করে ইবরাহিম নাযযাম। (সে ছিল ছুপা নাস্তিক। আহলে সুন্নাত ওয়াল জামাআত সহ অন্যান্য ভ্রান্ত দলের লোকেরাও কাফের সাব্যস্ত করেছিল তাকে। ২১১ হিজরির আশপাশে ইন্তেকাল হয় তার।) কিয়াসের স্বপক্ষে বলায় সাহাবায়ে কেরামেরও সমালোচনা করেছিল সে। তাঁদের প্রতি বেয়াদবিমূলক কথাবার্তা উচ্চারণ করেছিল এই কুলাঙ্গার। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের প্রতি যেই প্রশংসা ও সন্তুষ্টি বর্ণনা করেছেন তার উচ্চারণ ছিল তার সম্পূর্ণ বিপরীত। এসব করেছিল সে একেবারে বেপরোয়া এবং অপরিণামদর্শী হয়ে।

পরবর্তীতে ইবরাহিম নাযযামের মতামত অনুসরণ করে বাগদাদের একদল দার্শনিক। তবে সেই নাস্তিকের মতো তারা কটাক্ষ করেনি পূর্বসূরিদেরকে এবং দোষী সাব্যস্ত করেনি তাঁদেরকে। কিন্তু বিরোধীপক্ষকে আটকাতে এবং প্রকৃত প্রয়োজনকে অস্বীকার করতে গিয়ে হীন এক কৌশলের আশ্রয় নিয়েছে তারা। যেন ইজতিহাদ ও কিয়াস প্রসঙ্গে পূর্বসূরিদেরকে কোনো কটাক্ষ না করা লাগে। সেই কৌশলটি হচ্ছে, তারা দাবি করত, সাহাবায়ে কেরাম যে নতুন সৃষ্ট বিষয়ে ইজতিহাদ ও কিয়াসকে বৈধ বলেছেন তা ছিল পারস্পরিক সমঝোতা ও মীমাংসার স্বার্থে। আবশ্যকীয় ও নিশ্চিত কোনো বিধান ছিল না সেটা। এ ধরনের মূর্খতাপূর্ণ দাবি করে মূলত নিজেদের মতবাদটাকেই উত্তম বলতে চাইত তারা। সেইসঙ্গে এড়াতে চাইত সেই সংকট যার মুখোমুখি হতে হয়েছিল নাযযামকে পূর্বসূরিদেরকে ভুল সাব্যস্ত করার কারণে।

এরপরে তাদের দেখানো পথে হাঁটে দাউদ ইবনে আলী হাশাবী নামের এক গণ্ডমূর্খ। এই লোকটি প্রকৃতপক্ষে জানতই না কিয়াসের ব্যাপারে সাহাবায়ে কেরাম ও তাদের অনুসারীরা কী বলেন, আর বিরোধীদের বক্তব্যই বা কী!? সে নাযযাম থেকে কিছু আর বাগদাদের কিয়াস অস্বীকারকারী দার্শনিকদের থেকে কিছু বক্তব্য নিয়ে সেগুলোর মাধ্যমে প্রমাণ করে যে কিয়াস এবং ইজতিহাদ অবৈধ। অথচ কিয়াস স্বীকারকারী এবং অস্বীকারকারী কারো বক্তব্যই জানা ছিল না তার। দাউদ নামের এই লোকটি আরেকটু আগে বেড়ে অস্বীকার করে বসে বিবেকের প্রামাণ্যতাকেও। সে দাবি করে, দ্বীনের কোনো বিষয় বিবেকের মাধ্যমে বুঝা সম্ভব নয়। এভাবেই নিজেকে সে নিয়ে যায় চতুষ্পদ জন্তুর কাতারে, বরং তার চেয়ে নিম্নস্তরে। (এই পর্যন্ত শেষ আবু বকর রাযী রহ. রচিত ‘ফুসূল’ কিতাবের অংশ।)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart