হৃদয়বিদারক ঘটনাবলী

কিন্তু তিনি ছবর করলেন। আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করলেন। কারণ, বিপদ-আপদে আমি যদি ধৈর্য হারাই, রুষ্টতা ও অস্থিরতা প্রকাশ করি, আমার ভোগান্তি বিন্দুমাত্র কমবে না; বরং আমার ঔদ্ধত্যের সাজা অতিরিক্তরূপে ভোগ করতে হবে। পক্ষান্তরে আমি যদি ছবর করি, আল্লাহর ফায়সালা সন্তুষ্টচিত্তে গ্রহণ করি, আমার কষ্ট হয়ত হবে। কিন্তু ভোগান্তি হবে না। দৈহিক ও আর্থিক জটিলতা হয়ত দেখা দেবে, কিন্তু মানসিক স্বস্তি ও আত্মিক প্রশান্তি আমার অন্তসত্তাকে উজ্জীবিত করে রাখবে।

দেখতে দেখতে তার প্রসবের সময় ঘনিয়ে এল। আল্লাহ তার কষ্ট লাঘব করলেন। ব্যথার কিছুটা উপশম হল। পূর্ণিমার এক রাতে প্রতিবেশী বুড়িমার সাহায্যে তিনি সন্তান প্রসব করলেন। কিন্তু জরাজীর্ণ দেহের কংকালগুলোর পক্ষে প্রসববেদনার ধকল সামলানো সম্ভব হল না। হাড়-চামড়ার মাঝখানে আটকে পড়া তাপমাত্রা যেন বিদ্রোহ করে বসল। জরুরী ভিত্তিতে ডাক্তার ডাকার প্রয়োজন হল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart