সারা দেশে যখন সোভিয়েত সম্প্রসারণবাদী শক্তির আগ্রাসন পুরোমাত্রায় চলছে, তখনো আফগান জনসাধারণ নির্লিপ্ত, সমাজের নেতৃস্থানীয় আলেম-উলামা, ইমাম ও মুআল্লিম সাহেবানও নিজ নিজ কাজে ব্যস্ত। মাদ্রাসা, মসজিদ, মক্তব ও খানকাহগুলো স্বাভাবিক গতিতেই কাজ চালিয়ে যাচ্ছে। দেশের ভাগ্যাকাশ অন্ধকার করে নাস্তিকতা ও খোদাদ্রোহিতার যে কালোমেঘ ছেয়ে আসছে, তার খবর সাধারণ মানুষেরা তখনো পায়নি।
ইসলামী আন্দোলনের সোনালী সকাল
সর্বপ্রথম ১৯৫৯ সালে কাবুল বিশ্ববিদ্যালয়ের শরীয়ত অনুষদের অধ্যাপক, মিসর হতে শিক্ষাপ্রাপ্ত, ইসলামী আন্দোলনের নিবেদিতপ্রাণ কর্মী, মাওলানা গোলাম মুহাম্মদ নিয়াজী দেশের পরিস্থিতি নিয়ে চিন্তা-ভাবনা শুরু করেন এবং কমিউনিজমের ভয়াবহ পরিণতি সম্পর্কে যুব সমাজকে সচেতন করে তোলার পদক্ষেপ নেন। নতুন প্রজন্মকে ইসলামী বিপ্লবের শপথে উজ্জীবিত করে সমাজতন্ত্রী পাশবিকতার হামলা প্রতিহত করার পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেন তিনি। ১৯৬৮ সালে মাওলানা নিয়াজী শরীয়া ফ্যাকাল্টির ডীন নিযুক্ত হন। বিশ্ববিদ্যালয়ের কিছুসংখ্যক শিক্ষক এবং বুরহানুদ্দীন রাব্বানী, আবদু রাব্বির রাসুল সাইয়াফসহ অন্যান্য জোশিলা ছাত্রকে নিয়ে অধ্যাপক মাওলানা নিয়াজী কমিউনিস্ট বিরোধী দাওয়াত চালিয়ে যান। পরবর্তী সময় রাব্বানী ও সাইয়াফ শরীয়া অনুষদের অধ্যাপক নিযুক্ত হন। ইসলামী আন্দোলনের এ দাওয়াত দিনে দিনে অধ্যাপক ও বিশেষ ছাত্রদের গণ্ডি পেরিয়ে সাধারণ ছাত্রদের কাছেও পরিচিত হয়ে ওঠে। ১৯৬৮ সালে দেশপ্রেমিক মুসলিম বিপ্লবী ছাত্রদের একটি সম্মেলন ‘গজনী সরাই’-এ অনুষ্ঠিত হয়। এতে চৌদ্দ জন ছাত্র মিলিত হন। তন্মধ্যে আবদুর রহীম নিয়াজী, রাব্বানী, আতীশ, মওলবী হাবীবুর রহমানও ছিলেন। সম্মেলন পরিচালনা করেন সাইয়াফ ও রাব্বানী। ১৯৬৯ সালে কমিউনিজমবিরোধী ইসলামী আন্দোলনের কর্মীরা “জওয়ানানে-মুসলমান” নামক একটি সংগঠন গড়ে তোলেন। এর নেতৃত্বে ছিলেন আবদুর রহীম নিয়াজী। ইসলামের জন্যে নিবেদিতপ্রাণ ছাত্র গুলবদন হিকমতইয়ার মিছিলে নেতৃত্ব দিতেন, মুসলমান ও কমিউনিস্টদের মধ্যে সংঘর্ষ হলে হিকমতইয়ার সবার আগে থাকেন। ১৯৭২ সালে হিকমতইয়ার দেড় বছরের জন্যে কারাগারে নিক্ষিপ্ত হন। ছাত্রদের হাতে গড়া সংগঠনটি এবার
