আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি

সাইয়াফের। কমিউনিস্ট সরকারের ধারণা অনুযায়ী সাইয়াফ ছিলেন মৃত। পোল চারখী জেলের মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইসলামী আন্দোলনের কর্মীদের মাঝে সাইয়াফের নামও ছিল। আল্লাহর কুদরতে আফগান জিহাদের মহান নেতা মাওলানা সাইয়াফ সেদিন বেঁচে যান।
Poll charkhy জেলে ইসলামপন্থী ১১৭ জন যুবককে ফাঁসীর হুকুম শোনাতে গেলে তারা জেলের কর্মকর্তা ও প্রহরীদের উপর চড়াও হয়। তখন ফাঁসীর মঞ্চের যাত্রীদের উপর গুলি করেই কমিউনিস্টরা কাজ শেষ করে। ইসলামপন্থী বন্দীদেরও কমিউনিস্টরা মারাত্মক ভয় পায়। মুক্ত থাকলে তো কথাই নেই। অতএব, যত দ্রুত এদের প্রাণ কেড়ে নেয়া যায় ততই মঙ্গল। একশ’ সতের জন জওয়ান মুজাহিদ শাহাদাতের পিয়ালায় চুমুক দিলেও মাওলানা সাইয়াফ তখন অলৌকিকভাবে রক্ষা পান। কারণ, তিনি ছিলেন অন্য সেলে। নেতা হিসেবে তাঁকে আলাদাভাবে রাখা হতো। সুতরাং সাইয়াফ বাস্তব জগতে বেঁচে থাকলেও সরকারের খাতায় তিনি নিহত। রাখে আল্লাহ মারে কে?
লাল পতাকার খোয়াব
হাফীজুল্লাহ আমীনের শাসনের তিন মাস সময় পর্যন্ত বিদ্রোহী জনতার অবিরত সংগ্রাম চলতেই থাকলো। এতদিনে রাশিয়া ভালোভাবেই বুঝেছে যে, মুসলমান ঘরে জন্ম নেয়া নকল কমিউনিস্টদের মাধ্যমে তাদের সুখের স্বপ্ন বাস্তবায়িত হবে না। তাই দাউদ-তারাকী-আমীন গংকে দিয়ে মোটামুটি রাস্তা পরিষ্কার করিয়ে এবার তারা খোদ সোভিয়েত রাশিয়ার বিশ্ববিখ্যাত, সর্বাধুনিক সমরাস্ত্রে সজ্জিত সৈন্যবাহিনী দিয়ে আফগানিস্তানের মাটিকে তুলো ধুনো করে দেবে। ইসলামী বিশ্বাস, মদীনার মহব্বত, কুরআনের আযমত, আল্লাহর রহমত বুকে নিয়ে যে সরল-সোজা আল্লাহওয়ালা জাতিটি সুখে-শান্তিতে নিজেদের স্বাধীন দেশ-মাতৃকায় বসবাস করছে, সে জাতির বুকে লাথি মেরে, এদের ঈমান-আকীদা, ইতিহাস-ঐতিহ্যকে মাটি চাপা দিয়ে উড়াতে হবে হাতুড়ি-কাস্তে মার্কা লাল পতাকা। যেভাবে ১৯১৭ সালের অক্টোবর বিপ্লবে তারা কেড়ে নিয়েছিল মধ্য এশিয়ার বিরাট বিশাল মুসলিম সাম্রাজ্যগুলো। কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, আজারবাইজান, উজবেকিস্তান এবং কিরঘিজ রাজ্যের ঐতিহাসিক তাশকন্দ, বোখারা, সমরকন্দ, শাশ, ফারগানা, মুরগেনানসহ শত শত এলম ও

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart