হওয়া উচিৎ, তার পথ-নির্দেশ করা হয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে সবিনয়ে প্রার্থনা করিঃ হে আল্লাহ, আপনি এ বইটিকে কবুল করুন। একে তার লক্ষ্য অর্জনে সাফল্য দান করুন। স্নেহভাজন লেখকের মুখ ও কলমকে আরও শক্তিশালী করে দিন এবং ইসলামী দাওয়াত, জিহাদ ও প্রতিরক্ষার পথে তাঁকে আমাদের মুখপাত্র হওয়ার তওফীক দান করুন। হে আল্লাহ, আমার অন্তরে যে ব্যথার আগুন আপনি জ্বেলে দিয়েছেন তা প্রকাশ বা ব্যক্ত করার মতো ভাষা আমার নেই, এ আগুনের শিখা স্নেহাস্পদ লেখকের বুকে জ্বেলে আমাকে সাহায্য করুন। লাঘব করুন আমার অন্তরের জ্বালা।
পরিশেষে প্রাচ্যের মহাকবি আল্লামা ইকবালের কবিতায় এই দোআ-
“জওয়ানো কো সুজে জিগর বখশ দে
মেরা ইশক মেরী নজর বখশ দে”।
অর্থাৎ, যুবকদের অন্তরে ব্যথার অগ্নিশিখা জ্বেলে দাও, আমার প্রেম তাদের দাও, আমার দৃষ্টিশক্তি দাও-উচ্চারণ করে লিখকের সুন্দর, সুস্থ, সফল ও কর্মময় দীর্ঘজীবন কামনা করি।
চট্টগ্রাম
১৫.১.১৪০৯ হিঃ
মুহাম্মাদ সুলতান যওক
