আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি

কাঁটা দিয়ে কাঁটা
তারাকীর আমলে সামরিক শক্তির একক পৃষ্ঠপোষক ছিলেন হাফীজুল্লাহ আমীন। দাউদ হত্যার ব্যাপারে তার হাত ছিল সর্বাধিক। আফগানী কমিউনিস্ট দলসমূহের একটির নাম ‘খাল্ক’ অপরটির নাম ‘পারচাম’। তারাকী-আমীন খালকের নেতা আর পারচামের নেতা বাবরাক কারমাল। আমীন-তারাকীর সময় বাবরাক সোভিয়েত ইউনিয়নের প্রাগে নির্বাসন-জীবন কাটাচ্ছিলো। অতঃপর ১৯৭ তে সে মস্কো চলে যায়। ‘৭৯ তে হাভানায় অনুষ্ঠিত জোটনিরপেক্ষ আন্দোলনের শীর্ষ বৈঠকে যোগ দিতে ‘তারাকী’ মস্কো হয়ে হাভানা যায়। তখন ব্রেজনেভ তারাকীকে বলেন কারমালকে দেশে নিয়ে যেতে, কিন্তু তারাকী আপত্তি জানিয়ে বলে যে, আমীন তাকে গ্রহণ করবে না। ব্যাস্ আর যায় কই? এবার আমীনের পালা। কারণ, কমিউনিজমে মানুষের মূল্য নেই। বিশ্বাসের মূল্য নেই। মূল্য নেই ত্যাগের। কাজ উদ্ধার হয়ে গেলে কমিউনিস্টরা এস্তেন্‌ন্জায় ব্যবহৃত ঢিলার মতো ছুঁড়ে ফেলে দেয় বহু দিনের বিশ্বস্ত মানুষটাকে। দাউদ-আমীন-তারাকী-কারমালদের পরিণতিই এর প্রকৃষ্ট প্রমাণ।
তারাকী হাভানা থেকে দেশে ফিরলে বিমান বন্দরে তার প্রধানমন্ত্রী হাফীজুল্লাহ আমীন তাকে অভ্যর্থনা জানাতে যান। ভাগ্য ভালো, এয়ারপোর্টেই আমীনকে গুলি করে কুকুরের মতো মারেনি সোভিয়েতের আজ্ঞাবহ কমিউনিস্টরা। কাবুলে গিয়ে তারাকী ও রাশিয়ান এমব্যাসাডর লোক প্রেরণ করে আমীনকে জাহান্নামে পাঠিয়ে দিতে, কিন্তু ঘাতকরা গুলি করলেও ভাগ্যিস আমীন বেঁচে যায় এবং ‘৭৯-এর ১৫ই সেপ্টেম্বর মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়া আমীনই তারাকীকে বন্দী করে নাস্তিকদের শেষ ঠিকানায় পাঠিয়ে দেয়, যেখানে মুসলমান নামধারী জাতীয় গাদ্দার, খোদাদ্রোহী-নাস্তিক, কমিউনিস্টদের জন্যে অপেক্ষা করছে বিচিত্র ধরনের সব আযাব।
রাখে আল্লাহ মারে কে?
আফগান মুসলমানরা কমিউনিস্টদের নৃশংস হামলায় নিহত ব্যক্তিদের সঠিক সংখ্যা জানতে চাইলে ‘আমীন সরকার’ একটি শ্বেত-পত্র প্রকাশ করে। এতে মাত্র বার হাজার মানুষের নাম প্রকাশিত হয় এ তারাকী শাসনের সমালোচনাও করা হয়। নিহতদের তালিকার ছত্রিশ নাম্বার নামটি ছিল আবদু রাব্বির রাসূল

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart