করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং শহরের বুকে তাওহীদী পতাকা উত্তোলনের পর লক্ষাধিক জনতার উপস্থিতিতে এক বিশাল ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়। দেশবরেণ্য উলামা ও মুসলিম বুদ্ধিজীবীরা সোভিয়েত সাংস্কৃতিক আগ্রাসন, দেশীয় কমিউনিস্টদের তৎপরতা ও সরকারের নিষ্ঠুরতার বিরুদ্ধে আফগান জনগণের সশস্ত্র জিহাদের প্রস্তুতি সম্পর্কে অগ্নিঝরা বক্তব্য রাখেন।
‘হিরাত’ শহর নিয়ন্ত্রণের আনন্দ, সরকারের ইসলাম বিরোধী শাসন-ব্যবস্থাকে অচল করে দেয়ার সিদ্ধান্ত এবং ইসলামী জিহাদের জন্যে প্রস্তুতিতে অনুষ্ঠিত এ সম্মেলনে হামলা করার জন্যে তারাকী তার সৈন্য ও বিমানবাহিনী পাঠায়। রাশিয়ার কমিউনিস্ট খুনীদের ইচ্ছে পূরণে তারাকীর জল্লাদবাহিনী রকেট ও বোমা হামলায় প্রায় ত্রিশ হাজার আফগানকে সে দিন শহীদ করে দেয়। হিয়াত শহরের পৈশাচিক গণ-হত্যার আগুন সারা আফগানিস্তানে দাউ দাউ করে জ্বলে ওঠে। আল-হিদুল ইসলামী কর্মীদের পাশে তখন লাখো জনতার সশস্ত্র জোয়ার। সেনাবাহিনীর বেশ কিছু মর্দে-মুজাহিদ সরকারপক্ষ ত্যাগ করে গণ-বাহিনীতে যোগ দেন। তন্মধে-যাবিল, আসমার ও নহরাইন সেক্টরের সৈনিকেরা উল্লেখযোগ্য। বিদ্রোহের অবস্থা দেখে তারাকীর মাথায় খুন চেপে যায়। সে পাগলা কুকুরের মতো হয়ে পড়ে। আফগানী মুমিন জনগণকে পাইকারীভাবে হত্যায় জন্যে গ্রামের পর গ্রাম, বস্তির পর বস্তি জ্বালিয়ে দেয়। ‘কারহালা’ নামক একটি গ্রামেই ১১১৬ জন সক্ষম যুবা-তরুণকে জমা করে হত্যা করা হয়।
কমিউনিস্ট সরকারের সাথে মুসলিম জনতার লড়াই চলছে তো চলছেই। ইসলামী প্রকৃতি ও স্বভাবের আফগান জনগণ তাদের ঐতিহ্যবাহী পৌরুষ, সুখ্যাত বীরত্ব কাজে লাগানোর মহা সুযোগ পেয়ে যেন টগবগ করে ফুটছে। কিন্তু অসংগঠিত, নিরস্ত্র, প্রশিক্ষণহীন একটি দল কি করে একটি নিয়মিত সশস্ত্র বাহিনীর মুকাবিলা করবে? এছাড়া দেশের শিক্ষিত, বুদ্ধিজীবী, ছাত্র-যুবকদের অনেকেই আবার স্বদেশ-স্বজাতির বিরুদ্ধে কমিউনিস্টদের হয়ে অস্ত্র ধরেছে। মুসলমান নামধারী সরকারী উচ্চপদস্থ কর্মকর্তারা তখন খোদ কাফেরের ‘পতাকাতরে সমবেত। সুতরাং তারাকীর শাসনামলে দেশীয় কমিউনিস্টদের হাতেই দুই লক্ষ ঈমানদার শাহাদাত বরণের সৌভাগ্য অর্জন করেন।
