করেন। রাব্বানী পুনরায় যুদ্ধ বন্ধের প্রস্তাব করলে পর পর কয়েকটি সভায় উপস্থিত কর্মীরা যুদ্ধ পরিচালনার পক্ষেই রায় দেন। শেষ পর্যন্ত তারা অধ্যাপক রাব্বানীকে বাদ দিয়ে ইঞ্জিনিয়ার হিকমতইয়ারকে সংগঠনের সভাপতি নির্বাচিত করেন এবং সংগঠনের নাম পরিবর্তন করে “আল-হিযবুল ইসলামী” রাখা হয়। এসময় আফগানিস্তান-এর বিশিষ্ট আলেম ও ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা জালালুদ্দীন হাক্কানী এবং নসরুল্লাহ মনসূর উপস্থিত ছিলেন। কিছুদিন পর কাজী মুহাম্মদ আমীন সংগঠনের সভাপতি নিযুক্ত হলে রাব্বানী ও হিকমতইয়ার তাঁর নেতৃত্বে কাজ করে যান। উল্লেখ্য যে, রাব্বানী ও হিকমতইয়ারের মধ্যকার পার্থক্য নীতি-আদর্শ বা লক্ষ্যের নয়; বরং এ পার্থক্য পলিসি ও কর্মপন্থার। বর্তমানেও তাঁরা আফগানিস্তানে ভিন্নধর্মী দুটো পলিসির কর্ণধার।
হিকমতইয়ার একদল যুবককে নিয়ে বড় বড় নাস্তিক, মুরতাদ ও কাফের হত্যার কাজ চালাতে থাকেন। এক সুযোগে তাঁর যুবক বাহিনী পুলিশ একাডেমীর বিশিষ্ট কমিউনিস্ট প্রফেসর মীর আকবর খাইবরকে হত্যা করতে সক্ষম হয়। সে বিভিন্ন সময় আল্লাহ-রাসূলের বিরুদ্ধে বিষোদগার করতো বলে উলামায়ে কেরামের মতে মৃত্যুদণ্ডই ছিল তার সাজা। এদিকে আফগানিস্তানের ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন করে দেয়ার জন্যে সোভিয়েত রাশিয়া বাদশাহ্ দাউদকে উপর্যুপরি চাপ দিতে থাকে। কিন্তু দাউদ ভালো করেই জানে যে, ইসলামের সৈনিকদের দাবিয়ে রাখা যায় না-আজীবন মদীনার সাথে সম্পৃক্ত জনতাকে ডাণ্ডা মেরে মস্কোর দিকে ফেরানো যাবে না। সুতরাং দাউদ কমিউনিস্টদের হাত হতে রেহাই পাওয়ার চিন্তা করতে লাগলো। কেননা, মৌলবাদীরা তার প্রতি দারুণ চটে গিয়েছে। এদের রোষ থেকে বাঁচার কোন উপায় নেই।
জেনারেল দাউদের ১৯৭৩ হতে ২৭শে এপ্রিল ৭৮-এর শাসনামলে ছয় শ’য়ের মতো টগবগে মুসলিম নওজোয়ান প্রাণ দিলো। ইঞ্জিনিয়ার মাওলানা হাবীবুর রহমান এঁদের অন্যতম। কিন্তু ছয় শত মানুষের রক্ত সোভিয়েত ইউনিয়নের রক্ততৃষ্ণা মিটাতে পারলো না। আরও বেশি সংখ্যক মুসলিম তরুণের খুন তাদের চাই। সুতরাং আফগানিস্তানের দেশী কমিউনিস্ট পার্টির সহায়তায় সোভিয়েত ইউনিয়ন দাউদের বিরুদ্ধে অভ্যুত্থান-এর পরিকল্পনা করলো। কারণ, কমিউনিজমের ভিত মজবুত করতে যে পরিমাণ রক্ত ঢালতে হয়, জেনারেল দাউদকে দিয়ে তা হচ্ছে না।
