আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি

ইতিমধ্যে কয়েকটি মুসলিম রাষ্ট্র দাউদের উপর প্রভাব ফেলার চেষ্টা করতে শুরু করলো। এদিকে দাউদ তার বিরুদ্ধে রচিত অভ্যুত্থানের নীল-নকশার সন্ধান পেয়ে বেসামরিক কমিউনিস্টদের ব্যাপারে রহস্যজনকভাবে নীরব রইলো। কেননা, পার্টির ছেলেদের নাখোশ করলে তারাই তাদের নেতাকে ধোলাই দিয়ে গদিছাড়া করে। আদর্শহীন রাজনীতির এটাই নিয়ম। আর এ ভুলের মাশুল হিসেবেই প্রাণ দিতে হলো বাদশাহ্ দাউদকে।
রক্তাক্ত সিংহাসন
এপ্রিল ‘৭৮-এ দাউদের উপদেষ্টা নূর মোহাম্মদ তারাকী দাউদকে তার গোটা পরিবারসহ হত্যা করে ক্ষমতায় এলো এবং জনসাধারণের প্রদর্শনের উদ্দেশে দাউদের ‘রক্তাক্ত সিংহাসন’ জনসমক্ষে রেখে দিলো। সোভিয়েত ইউনিয়ন ও তার পদলেহী দেশীয় কমিউনিস্টদের পছন্দসই ব্যক্তি ‘তারাকী’ ক্ষমতালাভের প্রথম দিকেই পনেরো হাজার মুসলমানকে হত্যা করে। মুসলিম মহিলাদের সাথে সম্পৃক্ত বেশ কিছু শরীয়তবিরোধী আইন সে পাস করে। রেডিও-টেলিভিশনে ইসলামী অনুষ্ঠান প্রচার বন্ধ করে এবং বেশ কিছু ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পত্তি বাজেয়াপ্ত করে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম হতে ইসলামী সাবজেক্টগুলো বাদ দিয়ে এর পরিবর্তে কমিউনিজম ও মার্কসবাদের বই-পত্র পাঠ্য করে। এছাড়া তারাকী আফগানিস্তানের মুসলিম নারী-পুরুষ নির্বিশেষে সকল কৃষক-শ্রমিক ও পেশাজীবী মানুষের উপর “সমাজতান্ত্রিক সাংস্কৃতিক” কর্মশালায় যোগ দেয়া বাধ্যতামূলক করে দেয়।
অগ্নিঝরা ফতওয়া
অতি অল্প সময়ের ভেতর রাষ্ট্রীয় কাঠামোতে এমন বৈপ্লবিক পরিবর্তনে সমস্ত আফগান জনতার ঘুম ভেঙ্গে যায়। প্রতিটি অঞ্চলের আলম সমাজ ঐক্যবদ্ধভাবে তারাকীকে “কাফের” আখ্যায়িত করে ফতওয়া প্রদান করেন। আফগান তাওহীদী জনতা তাদের একান্ত কাছের মানুষ উলামায়ে কেরামের ‘ফয়া’ পেয়ে চরমভাবে আবেগ-উদ্বেলিত হয়ে পড়ে। এতদিনের কেন্দ্রীয় ইসলামী আন্দোলন, পোস্টার-লিফলেট, প্যাড-ডাইরী, সভা-সেমিনার হতে সম্প্রসারিত হয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলের গণ-মানুষের হৃদয়ে আসন করে নেয়। ‘ফওয়া’ প্রচারের ক’দিন পরই জেহাদী প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে হাজার হাজার জনতা ‘হিরাত’ শহরটি অবরোধ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart