ষড়যন্ত্রের শিকড় উপড়ে আল্লাহর আফগানে আল্লাহওয়ালাদের শাসন কায়েমের কর্মসূচী নেয়। সমাজের সচেতন মুসলমান নেতা, অধ্যাপক, প্রকৌশলী এবং উলামারা যখন ঐক্যবদ্ধভাবে ইসলাম-বিরোধী শাসনব্যবস্থা উৎখাত করে আল্লাহর আইন কায়েমের সংগ্রামের তৈয়ারী করছেন, তখন সরকার এবং দেশ, ধর্ম ও জাতি বিরোধী রাজনীতিক, বুদ্ধিজীবী ও কুচক্রী মহলের উৎপীড়নে দেশের মানুষ চরমভাবে উদ্বিগ্ন। ভয়-ভীতি ও সন্ত্রাসের মাঝে তারা আল্লাহর দরবারে ফরিয়াদ করছে আযাদীর জন্যে। ঈমান আমানের সুরক্ষার জন্যে আফগানিস্তানের শহর-বন্দর গাঁও-গেরামে চলছে দোআ আর কান্নাকাটি। মসজিদে দোআ হচ্ছে। মাদ্রাসাগুলোতে চলছে খতম। খেতের আইলে সিজদায় লুটিয়ে পড়া কিষান কাঁদছে। ঘরের কোণে হাত তুলে মুনাজাত করছেন মা-বোন ও মেয়েরা। আল্লাহ, তুমি কমিউনিস্ট হায়েনাদের হাত হতে আমাদের আদরের দেশটাকে রক্ষা কর। আল্লাহ, আমাদের মসজিদ, মাদ্রাসা, কুরআন-কিতাব, মান-সম্মান সব কিছুর হিফাযত কর। ইসলাম কায়েমের জন্যে যারা সংগ্রাম করছে তাদের তুমি সাহায্য কর, সফল কর!
জিহাদ করে বাঁচতে চাই
সরকারের কাঁধে সওয়ার কমিউনিস্টদের মুকাবিলা তথ্য-প্রচারণা ও রাজনৈতিকভাবে করার পক্ষপাতী ছিলেন রাব্বানী। ছাত্র-জীবন থেকেই তিনি নিয়মানুবর্তী মানুষ। প্রয়োজনে কিছু হত্যা সংঘটিত করে এবং সামরিক ঘাঁটিগুলো ধ্বংস করার ভেতর দিয়েই মোটামুটিভাবে আন্দোলনের গতি এগিয়ে নেয়া ছিল তাঁর ইচ্ছা। কিন্তু গুলবদন হিকমতইয়ারের মত ছিল সশস্ত্র সংগ্রাম। সংগঠনের জযবাওয়ালা সদস্যদের মতামতও প্রত্যক্ষ জিহাদের পক্ষে। সুতরাং এটাই সিদ্ধান্ত।
আফগানিস্তানের পানশিরে সর্বপ্রথম জিহাদী কাফেলা কদম রাখলো। পানশির অবরোধ করার সময় সরকারী সৈন্যদের হাতে বহুসংখ্যক যুবক গ্রেফতার হওয়া ছাড়াও বেশ ক’জন শহীদ হলেন। তন্মধ্যে ডঃ মুহাম্মদ উমর, সাইফুদ্দীন এবং মাওলানা হাবীবুর প্রমুখ উল্লেখযোগ্য।
পেশোয়ারে আয়োজিত সংগঠনের ‘মজলিসে শুরা’র পরবর্তী বৈঠকে বুরহানুদ্দীন রাব্বানী এসমস্ত মৃত্যু ও গ্রেফতারীর জন্যে হিকমতইয়ারকে দায়ী
