আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি

দেখতে পেলো যে, তারও সময় ঘনিয়ে এসেছে। সে-ও ব্যবহৃত টয়লেট পেপারের মতো নিক্ষিপ্ত হবে পায়খানার কমোডে। যাদের দড়ির টানে নেচেছে আমীন, ওরাই আজ তাকে না জানিয়ে আফগানিস্তানে সৈন্য পরিচালনা করছে। কিন্তু ভাগ্য তার খারাপ, পাকিস্তানের সাথে যোগাযোগের আগেই সোভিয়েত সৈন্যরা মাত্র আধা দিনের ভেতর গোটা আফগানিস্তান দখল করে নেয়। সোভিয়েত কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ নতুন লোককে ক্ষমতায় বসালেন। নাম তার বাবরাক কারমাল। রুশ সৈন্যদের দেশ দখলের দুই দিন পর একটি হেলিকপ্টার গানশীপে করে সোভিয়েত নেতৃবৃন্দের পালা গুণ্ডা কারমাল মস্কো হতে কাবুলে এলো। তার সর্বপ্রথম বেতার ভাষণ মস্কো ও কাবুল বেতার হতে একযোগে প্রচারিত হয়। ওরা তখন আফগানিস্তানকে সোভিয়েতের অংশ মনে করতে শুরু করে।
মাথার মূল্য দেড় কোটি টাকা
বাবরাক কারমাল গদিতে বসেই জেলের তালা খুলে দিল। এতে তার ‘পারচাম’ পার্টির কমরেডরা বেরুলো, তারাকী ও আমীন যাদের আটক করেছিল। নতুন শাসকের পার্টির ছেলেরা বাঁধভাঙ্গা জোয়ারের মতো মুক্ত পৃথিবীতে ছড়িয়ে পড়লো। এ জোয়ারের টানে বেরুলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নিহত নেতা সাইয়াফ। আল্লাহ রাব্বুল ইজ্জত তাঁকে নতুন জীবন দিয়ে যে বিরাট কাজ নিয়েছেন তা বর্ণনাতীত। আফগান সমস্যা আন্তর্জাতিক ফোরামে উত্থাপন ও সারা ইসলামী দুনিয়ায় মুজাহিদদের পক্ষে জনমত সৃষ্টিতে সাইয়াফের ভূমিকা সর্বজনবিদিত। গোটা মুজাহিদ বাহিনীর সফল সর্বাধিনায়ক হিসেবে তাঁর বিপ্লবী কর্মতৎপরতার ভয়ে সোভিয়েত রাশিয়ার সকল তাগুত থর থর করে কাঁপতো। আবদু রাব্বির রাসূল সাইয়াফ যেন একাই এক লাখ। তাই কারমাল সরকার ঘোষণা দিয়েছিলঃ “যে ব্যক্তি সাইয়াফকে জীবিত কিংবা মৃত অবস্থায় এনে দিতে পারবে, তাকে কমিউনিস্ট সরকারের তরফ থেকে পনের মিলিয়ন (দেড় কোটি) আফগানী টাকা পুরস্কার দেয়া হবে।”
বিশ্বের সব তাগুতী পরাশক্তির কবর রচনার জন্যে আল্লাহপাক যাঁকে মৃত্যুর হাত থেকে রেহাই দিয়েছেন, তাঁর মাথা কি দেড় কোটি টাকায় কেনা যায়? পুরস্কার ঘোষণা হওয়ায় সৈন্যরা বারোটি ট্যাংক নিয়ে তাঁর বাড়ীতে চড়াও হয়, কিন্তু সাইয়াফ তখন জিহাদের ময়দানে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart