‘জওয়ানানে-মুসলমান’ নাম পরিবর্তন করে ‘জমিয়তে ইসলামী’ নাম ধারণ করে। এ সংগঠন এখন আর শুধু ছাত্রদের নয়, আফগানিস্তানের তাওহীদী জনতার প্রাণপ্রিয় সংগঠন।
সংগঠনের নেতৃত্বে বুরহানুদ্দীন রাব্বানী ও সাইয়াফ। সেক্রেটারী ইঞ্জিনিয়ার হাবীবুর রহমান। সামরিক কর্মকর্তা কারাবন্দী মুজাহিদ ইঞ্জিনিয়ার হিকমতইয়ার। অধ্যাপক মাওলানা গোলাম মুহাম্মদ নিয়াজী হলেন সংগঠনের নেপথ্য নায়ক।
১৯৭৩ সালে কাবুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র সংগঠন “ইত্তেহাদুল ইসলামী” বিজয়ী হয়। কমিউনিস্ট ছাত্র সংগঠনের শোচনীয় পরাজয়ের প্রেক্ষিতে কাবুলস্থ সোভিয়েত রাষ্ট্রদূত মন্তব্য করেনঃ “এ দেশের ভবিষ্যত ইখওয়ানুল মুসলিমীন-এর হাতে।” উল্লেখ্য যে, বিশ্ব জুড়ে ইসলামের শত্রুরা সব রকমের ইসলামী আন্দোলনকেই চলতি শতকের বিখ্যাত সংগঠন মিসরের ইখওয়ানেরই শাখা মনে করে থাকে।
১৯৭৩-এ সোভিয়েত ইউনিয়নের হুকুমে দাউদ শাহ্ আফগানিস্তান হতে ইসলামী আন্দোলনকে চিরতরে উৎখাত করার প্রচেষ্টা চালায়। এর মাস ছয়েক পর হিকমতইয়ার কারামুক্ত হন। জেল থেকে বেরিয়ে এসেই তিনি সশস্ত্র বাহিনীর ইসলামপ্রিয় সদস্যদের সাথে যোগাযোগ শুরু করে তাদের প্রতি ইসলামী বিপ্লবের দাওয়াত পেশ করেন। আল্লাহর দ্বীন কায়েমের লক্ষ্যে নিবেদিতপ্রাণ বহু সৈন্য, বিশেষতঃ বিমানবাহিনী এবং সেনাবাহিনীর ট্যাংক ডিভিশনের লোকেরা নাস্তিকতাবাদী পশুশক্তির মুকাবিলায় জান দিতে প্রস্তুত হন। “ইসলামের আওয়াজ বুলন্দ করার পক্ষের শক্তি দাউদ সমর্থিত শক্তির চেয়ে বেশি মজবুত”-এ কথা বুঝতে পেরে হিকমতইয়ার বেশ ক’টা সামরিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করেও কিছুসংখ্যক কমিউনিস্ট গাদ্দারের কারণে ব্যর্থ হয়ে পেশোয়ার পালিয়ে যেতে বাধ্য হন। অধ্যাপক রাব্বানীও তাঁর সঙ্গে পাকিস্তানে আশ্রয় নেন। বাদশাহ্ দাউদের লোকেরা মাওলানা গোলাম মুহাম্মদ নিয়াজী ও মাওলানা আবদু রাব্বির রাসুল সাইয়াফকে বন্দী করে।
ইসলামী আন্দোলনের দুই সৈনিক পাকিস্তানের পেশোয়ারে বসে সংগঠনকে শক্তিশালী করে একটি মজলিসে শুরা গঠন করেন। অধ্যাপক রাব্বানীকে সভাপতি করে এ প্রবাসী সংগঠন বাদশাহ্ দাউদ ও তার ছত্রছায়ায় পরিচালিত কমিউনিস্ট
