আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি

পাশবিকতার দাস্তান
১৯৭৯-এর ২৭শে ডিসেম্বরের কালো রাতটি যখন পোহালো, তখন আফগানিস্তানের ধর্মপ্রাণ মানুষ যে দুঃস্বপ্ন দেখেছিলো, তা তারা কোনদিন ভুলতে পারবে না। সোভিয়েত ইউনিয়নের ধ্বজাধারী দেশীয় মার্কসবাদী সমাজতন্ত্রী কমিউনিস্ট ছাত্র-যুবক ও সরকারী সৈন্যবাহিনীর পাশবিকতা তারা বহু দেখেছে, কিন্তু খাস রাশিয়ান সৈন্যদের ‘লাল অভিযান’ তারা এই প্রথম দেখলো। আগে তারা কমিউনিস্ট বিপ্লব সম্পর্কে ইসলামী আন্দোলনের লোকজন বা আলেম-উলামাদের মুখে যা শুনতো, এ সব কিছুকেই হার মানিয়েছে এই শ্বেত ভল্লুকের দল। এদের নৃশংসতার কোন নজির নেই; নেই ভাষায় প্রকাশের শক্তি।
ইসলামপ্রিয় আফগান মুসলমান জনসাধারণ যখন তাদের নিজ চোখে দেখলো যে, তাদের গ্রামের মসজিদে সোভিয়েত সৈন্যরা পায়খানা করছে আর সেই নষ্ট মসজিদের মেঝেতে ছড়িয়ে রয়েছে পাক কুরআনের ছেঁড়া পাতা। তখন তাদের কলজে ফেটে গিয়েছে, হৃদয়ে হয়েছে রক্তক্ষরণ। কাবুল-হিরাত-কন্দুজ-জালালাবাদ-মাজার শরীফসহ বড় শহরের রাজপথে মসজিদের ইমাম, মাদ্রাসার মাওলানা, ইসলামী দাওয়াত ও আন্দোলনের কর্মীদের জীপের পেছনে বেঁধে টানা-হেঁচড়া করছে। তারা জ্বালিয়ে খাক করে দিয়েছে গ্রামের পর গ্রাম। হত্যা, লুণ্ঠন, নিপীড়ন, নারী নির্যাতনে গোটা দেশটাকে একটা বিশাল পশু-রাজত্বে পরিণত করেছে রুশ বাহিনীর নাস্তিক সৈন্যরা।
অবশ্য আগে তারা বড় বড় জ্ঞানীদের মুখে শুনতো যে, নাস্তিকেরা নাকি সব সময়ই যে কোন আস্তিকের চেয়ে ভালো। আফগানিস্তানের বেঁচে থাকা মানুষ এসব বাস্তব অবস্থা দেখে ঘরে বসে থাকেনি। যথাসম্ভব প্রতিরোধ গড়ে তুলে হাসিমুখে প্রাণ দিয়েছে কাফেরের হাতে। নারী বিলিয়েছে তার সতীত্ব-সম্পদ। লাখো লাখো মুসলমানের লাশ পেছনে ফেলে, লক্ষ আফগান আবাল-বৃদ্ধবনিতার কাফেলা শহর, নগর, গ্রাম, বন্দর ছেড়ে পাহাড়-পর্বত, দুর্গম-গিরি পেরিয়ে এসে আশ্রয় নেয় প্রতিবেশী পাকিস্তান ও ইরানে। ষাট লক্ষ মানুষ ঘর-বাড়ী ভিটে-মাটি ছেড়ে হিজরত করলো অন্য দেশে। রুগ্ন-অথর্ব মহিলা-বৃদ্ধ ও শিশুরা ছাড়া সকল সক্ষম আফগান-যুবা-তরুণ, শিক্ষিত-অশিক্ষিত, ধনী-গরীব নির্বিশেষে যোগ দিলো ঈমান বাঁচানোর জিহাদে, জীবন বাঁচানোর জিহাদে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart