আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি

হিকমতের কেন্দ্রে চালিয়েছিলো পশুবাদের দুর্দান্ত তাণ্ডব। ঠিক তেমনি কাবু, হিরাত, কান্দাহার, কন্দুজ, মাজার-এ শরীফ এবং জালালাবাদও তারা নিয়ে যাবে। এরপর পাকিস্তানের পেশোয়ার, ইসলামাবাদ, লাহোর, করাচী হয়ে সোজা ওমান সাগরে। বিশ্বের বৃহত্তম তেলক্ষেত্রগুলো, মুসলিম বিশ্বের নাড়ি হরমুজ প্রণালীর বিলকুল কাছে। এরপর পশ্চিমে ইরান-ইরাক উপসাগর হয়ে মুসলিম জাতির হৃৎণ্ডি মক্কা-মদীনা। আর পূর্বে পুরানো তাবেদার ভারত-বার্মা চক্রের কাঁধে বন্দুক রেখে বাংলাদেশ। কি চমৎকার পরিকল্পনা! রোদের মতো স্পষ্ট বিজয়।
কিন্তু আফগানিস্তানে যে বিশ্বের বৃহত্তম পরাশক্তি সোভিয়েত রাশিয়াকে এতো মূল্য চুকাতে হবে, তা যদি তারা জানতো! হায়! শক্তির অহমিকায় অন্ধ মানুষগুলো যদি একটু ভাবতো যে, আল্লাহ একজন আছেন। জয়-পরাজয়ের ফয়সালা যমীনে নয়, বরং আসমানেই হয়!! দরিদ্র একটি দেশের অশিক্ষিত জনগণ-মোল্লা-মওলবী, ইমাম-মুয়াজ্জিন, কৃষক-শ্রমিক, পেশাজীবী মেহনতী জনগণ-আর গুটিকতেক উচ্চশিক্ষিত মানুষের ভাঙ্গা বন্দুক, কাটা রাইফেল, পাহাড়ের গুহার কামারখানায় তৈরি পিস্তল-ছুরি-চাকু ও গেরস্থের গরুমারা লাঠির মুকাবিলায় বিশ্বের সর্বসাম্প্রতিক মডেলের অস্ত্র-শস্ত্রে সজ্জিত, সুশিক্ষিত রুশ-বাহিনী দীর্ঘ প্রায় দশটি বছর মার খেতে খেতে পঙ্গু হয়ে ব্যাড়ী ফিরে গেলো সীমাহীন সম্পদ, অস্ত্র-শস্ত্র, বিমান-হেলিকপ্টার-ট্যাংক-সাঁজোয়া গাড়ী-রসদসম্ভার এবং অগণিত সৈন্যের প্রাণ হারিয়ে। রাশিয়ার নেতা মিখাইল গরবাচেভবলতে বাধ্য হলেন, “আমরা আফগানিস্তানে হামলা করে ভুল করেছি।” এরপরও কি বিশ্ববাসীর সামনে স্পষ্ট হয়ে ওঠেনি যে, শক্তির দন্ত চূর্ণ হতে বেশি সময়ের প্রয়োজন হয় না। ‘আল্লাহু আকবার’-এর চেয়ে বড় সুপ্রীম পাওয়ার আর কিছু হতে পারে না। এ চিরন্তন সত্যই আজ বিশ্ব-মানবকে স্মরণ করিয়ে দিচ্ছে রোম ও পারস্যের বিরুদ্ধে ইসলামের বিজয়গাথা। আরবের খেজুর তলার লোকদের অপ্রতিরোধ্য বিজয়াভিযান।
ব্যবহৃত টয়লেট পেপার
আফগানিস্তান দখলের প্রস্তুতি নিয়ে সোভিয়েত বাহিনী সীমান্তে জড়ো হচ্ছে। আমীন এ খবর পেয়ে রুশ সৈন্যদের প্রবেশের সপ্তাহকাল পূর্বেই প্রতিবেশী পাকিস্তানের প্রেসিডেন্টের সাথে দেখা করার উদ্দেশে যোগাযোগ করলো। সে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart