বিশিষ্ট শিক্ষা সংস্কারক, ইসলামী চিন্তাবিদ, ভাষাবিদ ও সাহিত্যিক, “রাবেতা আল-আদব আল-ইসলামী” বাংলাদেশের ব্যুরো চীফ, দারুল ম’আরিফ আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক
আলহাজ হযরত মাওলানা মুহাম্মাদ সুলতান যওক নদভীর
বাণী
আমার প্রাণপ্রিয় দ্বীনী ভাই মাওলানা উবায়দুর রহমান খান নদভীর তাজা লেখা, “আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি” বইটির বিশেষ বিশেষ অংশ আমি খোদ লেখকের মুখে শোনার সৌভাগ্য লাভ করি। আফগান মুসলমান, আফগানের মাটি বা আফগান জিহাদকে প্রত্যক্ষভাবে না দেখে বই-পুস্তক, পত্র-পত্রিকা ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকারের সাহায্য নিয়ে তিনি এ বইয়ে যাকিছু আলোচনা ও মন্তব্য করেছেন তা আমাদের মতো আফগান সফরকারী প্রত্যক্ষদর্শীর পক্ষেও সম্ভবপর বলে মনে হয় না।
এতে আফগানিস্তানের ভৌগোলিক ও সামাজিক অবস্থা, আফগান জিহাদের পটভূমি, জিহাদের ক্রমধারা এবং মুজাহিদীনের দ্রুত অগ্রগামী ও বিজয়ী হওয়ার মূল রহস্যের উপর আলোকপাত করা হয়েছে। এছাড়া আফগানিস্তানে ইসলামী আন্দোলন, মুসলিম ঐক্য, বাতিলের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের কিভাবে সূত্রপাত হয় এবং দীর্ঘদিন ধরে সরকার ও শাসক বদলের-এক সরকারের পতন ও আরেক সরকারের উত্থানের মূল কারণ চিহ্নিত করা হয়েছে। মোটামুটি আফগানের অতীত ইতিহাস এবং বর্তমান জিহাদে সোভিয়েত রাশিয়ার মতো সুপার পাওয়ারের মুখে ছাই-মাটি দিয়ে সারা বিশ্বের সামনে একদল গরীব কৃষক-শ্রমিক এবং মোল্লা-মুসল্লী কিভাবে তাকে লাঞ্ছিত ও অপমানিত করলো, সংক্ষিপ্ত হলেও তার একটি সুস্পষ্ট চিত্র তুলে ধরা হয়েছে এ বইয়ের স্বল্প পরিসরে। অতঃপর এ জিহাদ হতে শিক্ষা গ্রহণ করা, ন্যায় প্রতিষ্ঠা ও বাতিলের মুকাবিলা এবং দ্বীনী দাওয়াতের কাজে বাংলাদেশী মুসলমানদের কিভাবে অগ্রসর
