তথ্য-পরিসংখ্যান ও ঘটনাবলীর ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি নির্ভর করেছি
আফগান মুজাহিদদের তত্ত্বাবধানে প্রকাশিত সর্বাধিক প্রামাণ্য বই ডঃ আবদুল্লাহ্ আযযামের “আয়াতুর রাহমান”-এর উপর। আরব ও ইসলামী দুনিয়ার বিভিন্ন পত্র-পত্রিকা, সাময়িকী এবং বাংলাদেশী পত্র-পত্রিকার সাহায্য নিয়ে লিখিত বইয়ের চেয়ে এই বইয়ের মান উন্নত হয়েছে। কারণ, এতে সন্নিবেশিত অনেক কথা-কাহিনী আমি নিজেই আফগান-আরব মুজাহিদ এবং আফগান সফরকারীদের কাছে শুনেছি। সুতরাং একথা জোর দিয়ে বলতে পারি যে, সন্দেহযুক্ত বা দুর্বল কোন বর্ণনা আমি এ বইয়ে স্থান দেইনি। যালিকা ফায়জুল্লাহ!
রেকর্ড পরিমাণ অল্প সময়ে লিখিত ও স্বল্প সময়ে মুদ্রিত এ বইখানা চেষ্টা সত্ত্বেও সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও পূর্ণাঙ্গ সুন্দর করা সম্ভব হয়নি। তদুপরি স্বল্প জ্ঞান ও সীমিত সাধ্য নিয়ে কোন কাজে হাত দিলে এতে ত্রুটি-বিচ্যুতি হওয়া খুবই স্বাভাবিক। সুধী পাঠকদের সুনজর ও সহযোগিতা পেলে আগামীতে একে আরও ত্রুটিমুক্ত ও নিখুঁত করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।এলেম-কালাম বলতে আমার তেমন কিছুই নেই, আর আমি কোন লেখক-সাহিত্যিকও নই, কিন্তু হৃদয় জুড়ে আছে একরাশ মানবপ্রীতি ও আবেগ। অন্তরে প্রোথিত আছে হিমালয় প্রমাণ একটা ঈমান।
সেই ঈমান, আবেগ ও নিপীড়িত বনী আদমের প্রতি অগাধ ভালোবাসার দাবীতেই লিখেছি এ ক’টি পৃষ্ঠা। এতে যদি বিশ্ব-মুসলিম, বিশেষ করে বাংলাদেশের কোটি কোটি তাওহীদী জনতার একজনের বুকেও ঈমান-আকীদা-ইয্যত ও স্বাধীনতার জন্যে লড়াই করার জবা, খোদার পথে সবকিছু কুরবানী দেয়ার অদম্য উদ্দীপনার জন্ম হয়, তবেই আমার শ্রম সার্থক। আল্লাহর সন্তুষ্টিই আমার সাফল্য।এ বই যেন শেষ বিচারের কঠিন দিনে আমার ও আমার আব্বা আম্মার, আত্মীয়-পরিজন এবং সকল শুভাকাঙ্ক্ষীর নাজাতের ওসীলা হয়, এই আমার চরম পাওয়া।
নূর মনযিল,
কিশোরগঞ্জ।
বিনীত
উবায়দুর রহমান খান নদভী
